হাইলাইটস সবথেকে বেশি যে বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী, তা হল ছোট শহর থেকে উঠে এসে ধোনির এই ভাবে বিশ্বজয়। রাঁচির মতো একটি ছোট্ট শহর থেকেই উঠে এসে সারা দেশের সামনে দৃষ্টান্ত খাড়া করেছেন ধোনি। চিঠিতে প্রধানমন্ত্রী আরও লিখছেন যে, ধোনি ২২ গজেই খেলেছেন কিন্তু তার প্রভাব পড়েছে সারা […]

এই সময় ডিজিটাল ডেস্ক: রবি, সোম ও মঙ্গলবার টানা তিনদিন বাড়ার পর বুধবার থেমেছিল পেট্রলের দামের ঊর্ধ্বগতি। বুধবার আর পেট্রলের দামে কোনও পরিবর্তন হয়নি। অপরিবর্তিত ছিল ডিজেলের দামও। তবে বৃহস্পতিবার আবারও বাড়ল পেট্রলের দাম। প্রায় এক মাসেরও বেশি সময় পর গত রবিবার দেশে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। […]

হাইলাইটস শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার সেনা হাসপাতালের তরফে এ কথা জানানো হয়েছে। তবে এখনও তিনি ভেন্টিলেটরেই রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সময় ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee)। বৃহস্পতিবার সেনা হাসপাতালের তরফে এ কথা জানানো হয়েছে। […]

তিন শাবকের সঙ্গে সময় কাটছে বেঙ্গল সাফারি পার্কের বাঘিনী শীলার। দেখুন মন ভালো করা সেই ভিডিয়ো   20 Aug 2020, 12:04PM IST Source link

এই সময় ডিজিটাল ডেস্ক: জোড়া নিম্নচাপে টানা বৃষ্টি হয়ে চলেছে রাজ্যজুড়ে। বুধবার বিভিন্ন জেলায় চলেছে বৃষ্টি। সেই ধারাই অব্যাহত রয়েছে বৃহস্পতিবার। ভোররাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। রাতে বয়েছে ঝোড়ো হাওয়া। সারারাত বৃষ্টি হয়ে চলায় নেমেছে শহরের তাপমাত্রাও। বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস […]

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনার সংক্রমণে এখনও লাগাম পরেনি। বুধবার একদিনের সংক্রমণ এই প্রথমবার পেরিয়ে গেল ৭০ হাজারের অঙ্ক। তবে, আশা জোগাচ্ছে সুস্থতার রেকর্ড। —একদিনে নতুন করে করোনা আক্রান্তে বুধবার ভারতে ফের নজির গড়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০,০০০। মৃত্যু হয়েছে ৯৭৮ জনের। —কেন্দ্রের রিপোর্ট বলছে, ভারতে মোট […]

এই সময় ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে পালাতে গিয়ে বেকায়দায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল করোনায় আক্রান্ত বছর আটাশের এক যুবতীর। পালানোর চেষ্টা করতে গিয়ে হাসপাতাল ভবনের তৃতীয় তল থেকে সোজা নীচে পড়ে যান ওই রোগী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে, তীর্থঙ্কর ইউনিভার্সিটি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, বিগত […]

এই সময় ডিজিটাল ডেস্ক: একদিনে নতুন করে করোনা আক্রান্তে বুধবার ভারতে ফের নজির গড়েছে। ২৪ ঘণ্টায় ৬৯ হাজারের উপর আক্রান্ত। ফাইনাল রিপোর্ট অনুযায়ী, বুধবার গোটা দেশে ৬৯ হাজার ৬৬৯টি কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে। দৈনিক আক্রান্তের নিরিখে ভারতে এটা রেকর্ড। সেইসঙ্গেই দেশে কোভিড সংক্রামিতের সংখ্যা বুধবার বেড়ে হয়েছে ২৮ লক্ষ […]

Breaking News

Recent Posts