Coronavirus Pandemic in India Live Updates: করোনা পরিস্থিতি LIVE: এই প্রথম দেশে একদিনে সংক্রমণ ছাড়াল ৭০ হাজার – Coronavirus Live Updates: India Crosses 70k Mark For First Time With Record Surge In Covid Cases

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনার সংক্রমণে এখনও লাগাম পরেনি। বুধবার একদিনের সংক্রমণ এই প্রথমবার পেরিয়ে গেল ৭০ হাজারের অঙ্ক। তবে, আশা জোগাচ্ছে সুস্থতার রেকর্ড।

—একদিনে নতুন করে করোনা আক্রান্তে বুধবার ভারতে ফের নজির গড়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০,০০০। মৃত্যু হয়েছে ৯৭৮ জনের।

—কেন্দ্রের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের কমপক্ষে ৬০% পাঁচ রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশে। ভারতে করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ৬ লক্ষ ২৮ হাজার ৬৪২ জন সংক্রামিত। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫টি পজিটিভ কেস ধরা পড়ে। শুধু এদিনই মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।

—অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৬ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ৭৪২ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৮ হাজার ৬৪২ জন। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৪৯ হাজার ৫৯০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১২৬ জনের। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪ হাজার ৩২৭।

—এহেন পরিস্থিতিতে সুস্থতার এই রেকর্ড এবং সিনেমা হল মালিকদের দুরবস্থার কথা মাথায় রেখেই এ বার হল খোলার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার।

—সূত্রের খবর, দেশে করোনা পরিস্থিতির নতুন করে অবনতি না হলে আগামী মাস থেকেই সিনেমা হল খুলে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে হলগুলিকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এসওপি তৈরি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা৷ সরকারের শীর্ষ স্তর থেকে সেই এসওপি-তে অনুমোদন দিলে তা প্রকাশ করা হবে পরবর্তী ‘আনলক-নির্দেশিকা’ হিসেবে।

—কেন্দ্রীয় সরকারি এক আমলার কথায়, ‘গত মাসেই সিনেমা হল খোলা নিয়ে আলোচনা হয়েছিল৷ একেবারে শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়৷ হল মালিকদের কথাটাও ভাবতে হবে৷ গোটা দেশে যখন আনলক পর্ব চলছে, তখন টানা পাঁচ মাস ঝাঁপ বন্ধ থাকায় সিনেমা হল মালিকদের দুরাবস্থা চরমে উঠেছে৷ এই ব্যবসার সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের কথাও ভাবতে হচ্ছে। অর্থনীতির চাকাকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই যা করার করতে হবে৷’

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ekta Kapoor dissociates herself from the Pavitra Rishta Fund after Sushant Singh Rajput’s brother-in-law’s objection and Supreme Court order : Bollywood News

Thu Aug 20 , 2020
Producer Ekta Kapoor had recently announced a Pavitra Rishta Fund set up in Sushant Singh Rajput’s name for the cause of mental health awareness. However, the producer has now distanced herself from the fund after the late actor’s brother-in-law Vishal Kirti said that neither he nor his wife Shweta Singh […]

You May Like

Breaking News

Recent Posts