IRCTC and SBI intrduces RuPay card for Rail passengers

নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে একটি ক্রেডিট কার্ড বাজারে আনল আইআরসিটিসি। টিকিট কাটা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিভিন্ন সুবিধে পাবেন এই কার্ড হোল্ডাররা।

আরও পড়ুন-রাফালের দ্রুত ডেলিভারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে IAF-র এই অফিসারের, জেনে নিন

RuPay প্লাটফর্মের এই কার্ড দিয়ে এসি-১. এসি-২, এসি ৩-তে টিকিট কাটলে ১০ শতাংশ পর্যন্ত ভ্যালু ব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, টিকিটেও মিলবে ছাড়। এছাড়াও কার্ড অ্যাক্টিভেশনে মিলবে ৩৫০ বোনাস রিওয়ার্ড পয়েন্টস।

অনলাইন শপারদের ক্ষেত্রেও বেশকিছু সুবিধে দিচ্ছে এই কার্ড। বিগবাস্কেট, অক্সি, ফুড ফর ট্রাভেল-সহ একাধিক ওয়েবসাইট থেকে শপিং করলে ছাড় পাওয়া যাবে। এছাড়াও মেডলাইফ থেকে ওষুধ কিনলে মিলবে ২০ শতাংশ ছাড়, ফিটারনিটিতে শপিং করলে মিলবে ২৫ শতাংশ ছাড়। ছাড় পাওয়া যাবে প্যাথোলজিতেও।

আরও পড়ুন-বাদ মহুয়া, তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্র হলেন কুণাল ঘোষ

এদিকে, কার্লটন, অ্যারিস্টোক্রাট, ভিআইপি, স্কাই ব্যাগ-এর সামগ্রী কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। বাটাতে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়, ৩০০ টাকা ছাড়া পাওয়া যাবে Myntra-তে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

103 dead, 56 lakh affected due to Assam floods | Guwahati News

Tue Jul 28 , 2020
Assam chief minister Sarbananda Sonowal visiting erosion affected areas of Buroi river at Lalpukhuri in Biswan…Read More GUWAHATI: A total of 103 people have died and 56,71,018 people from 5,305 villages have been affected by the floods in Assam, a flood report from the Assam State Disaster Management Authority (ASDMA) […]

Breaking News

Recent Posts