লকডাউনে ‘ভার্চুয়াল’ মোহনবাগান দিবসে নানা অনুষ্ঠানে চাঁদের হাট

নিজস্ব প্রতিবেদন:  বুধবার রাজ্যজুড়ে করোনা লকডাউন। করোনা উদ্বেগের মধ্যেই এবার অনলাইনে মোহনবাগান দিবস পালন করতে চলেছে সবুজ-মেরুন শিবির। বিশেষ দিনে লকডাউনের বিধিনিষেধ মেনে ক্লাব প্রাঙ্গনে সভ্য সমর্থকদের না আসার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাব কর্তারা।  

 


 

**বুধবার মোহনবাগান দিবসে সকাল থেকে কী কী অনুষ্ঠান থাকছে দেখে নিন এক নজরে...

সকাল ৯টা- মোহনবাগান দিবসের সূচনা। ভিডিয়ো বার্তায় অনুষ্ঠানের সূচনা করবেন ক্লাব সভাপতি স্বপন সাধন বসু।
সকাল ৯:৩০ থেকে ১০:০০ – মোহনবাগান দিবস উদ্বোধনী অনুষ্ঠান
সকাল ১০টা- মোহনবাগান দিবস নিয়ে বিশেষ ভিডিয়ো।
সকাল ১১:৩০ থেকে দুপুর ১:০০- মোহনবাগানের পুরনো ম্যাচের ফুটেজ দেখানো হবে।
দুপুর ১:৩০ থেকে বিকেল ৪:৩০-  মোহনবাগান দিবসে সম্মানপ্রাপকদের বিশেষ ভিডিয়ো দেখানো হবে।

বিকেল ৫:০০ থেকে বিকেল ৫:৩০- ‘আগামীর স্বপ্ন’ টক-শোতে অংশ নেবেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত।
বিকেল ৫:৪৫ থেকে সন্ধে ৬:১৫- ‘ঘরের ছেলে’ টক-শোতে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, সত্যজিত্ চট্টোপাধ্যায়, এবং শিল্টন পাল।
সন্ধে ৬:৩০ থেকে সন্ধে ৭:৩০- ‘মাঝমাঠ থেকে ফরোয়ার্ড’ টক-শোতে অংশ নেবেন হোসে রামিরেজ ব্যারোটে, বাইচুং ভুটিয়া, সোনি নর্দি এবং জোসেবা বেইটিয়া।
সন্ধে ৭:৪৫ থেকে রাত ৮:৩০- ‘ঘরে ফেরার গান’ টক-শোতে অংশ নেবেন প্রীতম কোটাল, প্রবীর দাস, প্রণয় হালদার, সুভাশিস বোস।

রাত ৮:৪৫ থেকে রাত ১০:১৫- পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও নাট্যকার দেবশঙ্কর হালদারের সঞ্চালনায় মিউজিক্যাল কনসার্ট ‘হৃদ মাঝারে মোহনবাগান’ অনুষ্ঠানে অংশ নেবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং অনুপম রায়ের মতো খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা।

গোটা অনুষ্ঠানটি দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। মোহনবাগানের অফিসিয়াল ফেসবুক এবং টুইটারে।

আরও পড়ুন – লকডাউনে কলকাতায় ৪ মাস আটকে! অবশেষে বাড়ির পথে বাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার  

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ফের করোনার থাবা কলকাতা পুলিসে, মৃত্যু চারু মার্কেট থানার কনস্টেবলের

Tue Jul 28 , 2020
পরবর্তী খবর ‘কলকাতায় কমছে করোনার সংক্রমণ’, ফের শুরু হচ্ছে Rapid টেস্টিং, ৪০ মিনিটেই রেজাল্ট Source link

Breaking News

Recent Posts