
মন্ত্রীত্ব নিয়ে কথা হয়নি
মুকুল রায় জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে কথা হয়েছে, তার সঙ্গে মন্ত্রীত্বের কোনও সংযোগ নেই।

নির্দিষ্ট কাজের জন্যই ডাক
মুকুল রায় জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব থেকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে ডেকে নিয়ে যায়, তাহলে তাঁকে নির্দিষ্ট কিছু কাজের কথাই বলে। সেই নির্দিষ্ট কাজের কথা বলার জন্যই তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।

কথা বলে ভীষণ খুশি
কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কেমন আলোচনা হল, সেই প্রশ্নেই উত্তরে মুকুল রায় জানিয়েছেন, তিনি আলোচনায় ভীষণ খুশি।

দলের যথেষ্টই গুরুত্ব
বিজেপির নেতা মুকুল রায় জানিয়েছেন, দলে রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে যথেষ্টই গুরুত্ব দেয়। তাই রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে তাঁর বলার জায়গা আছে বলে মন্তব্য করেছেন মুকুল রায়। তাঁর কোণঠাসা হওয়ার কোনও ব্যাপার নেই। মুকুল রায় উদাহরণ দিয়ে বলেন, সৌমিত্র খান, অর্জুন সিং, দুলাল বর রাজ্যে বিশেষ দায়িত্ব পেয়েছেন। তাঁরা সবাই তাঁর হাত দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন। দলে তিনি কমফোর্টেবল ফিল করছেন বলে জানিয়েছেন। তিনি নিজের স্টাইলে চলেন বলে জানিয়েছেন।
