করোনা আতঙ্কে ‘ম্যাজিক ঘন্টা’ পশুপতিনাথে! হাত না দিলেও বেজে উঠছে জোরে

নিজস্ব প্রতিবেদন: কথায় আছে ম্যাজিক কিছুই নয় শুধুমাত্র বিজ্ঞান। আর সেই বিজ্ঞানের জোরেই ম্যাজিক দেখছে মধ্য প্রদেশের মন্দসোর মন্দির। ঘন্টা বাজছে তবে কাউকে ঘন্টায় হাত দিতে হচ্ছে না। করোনার বাড়বাড়ন্ত রূপের মধ্য়েও ধর্মীয় স্থান খোলার নির্দেশ মিলেছে প্রশাসনের তরফে। কিন্তু বলবৎ করতে হবে সামাজিক দূরত্ব। যেন ভাইরাস না ছড়িয়ে পড়ে খেয়াল রাখতে হবে সেদিকেও। সবাই একই ঘন্টা বাজালে ছড়িয়ে পড়বে ভাইরাস। তাই এই অভিনব ঘন্টা।

আরও পড়ুন: চালু হলো লোকাল ট্রেন,১৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে এই শহরে

অবস্থান সেনসরের ভিত্তিতে কাজ করে এই ঘন্টা। আশেপাশে কেউ থাকলে নিজে থেকেই বেজে ওঠে। যারা মন্দিরে এসেছেন, তারা যখন হাত তুলে ওই সেনসরের কাছে নিয়ে যাচ্ছেন তখনই ঢং ঢ আওয়াজ।
এই অভিনব ঘন্টাটি তৈরি করেছেন একজন ৬২ বছরের মুসলিম বৃদ্ধ নাহরু খান। তাঁর কথায়,”আমি যখন আজানের আওয়াজ শুনলাম তখন ভেবেছিলাম মন্দিরেও ঘন্টা বাজবে। সেকান থেকেই এই ধারণা।” ৬ হাজার টাকা খরচ করে নাহরু তৈরি করেছেন এই ঘন্টা।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus Outbreak India Live Updates: ভারতে করোনা পরিস্থিতি LIVE: লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দিল্লিকে সাহায্যের বার্তা কেন্দ্রের

Mon Jun 15 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: বহুবিধ চাপে বিপর্যস্ত অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, দিল্লিতে করোনা রোগীদের জন্য বেডের সমস্যা মেটাতে ৫০০টি রেল […]

Breaking News

Recent Posts