Wikipedia: অস্তিত্বের লড়াইয়ে ভারতীয় পাঠকদের কাছে ডোনেশনের আর্জি Wikipedia-র – free knowledge platform wikipedia asking for donations from its indian users

এই সময় ডিজিটাল ডেস্ক: আর্থিক সমস্যার মুখে উইকিপিডিয়া (Wikipedia)। ভারতীয় পাঠকদের কাছে আর্থিক সাহায্য চাইল তারা। অস্তিত্ব রক্ষার তাগিয়ে এ দেশের ব্যবহারকারীদের কাছে ন্যূনতম ১৫০ টাকা দান করার আবেদন করেছে এই অলাভজনক ওয়েবসাইটটি। তবে এর থেকে বেশি অর্থ সহায়তারও সুযোগ আছে।

বিশ্বের সপ্তম বৃহত্তম উয়েবসাইট উইকিপিডিয়া। এটি একটি ফ্রি ওয়েবসাইট হলেও এর তথ্য সংগ্রহ, ব্যবস্থাপনা এবং এডিট করার জন্য স্বেচ্ছাসেবকদের একটি দল আছে। এই সমস্ত স্বেচ্ছাসেবকরা বিশ্বজুড়ে ছড়িয়েছে আছেন। ফলে গোটা বিষয়টি পরিচালনা করার জন্য প্রয়োজন অর্থের। এই প্রতিষ্ঠানে কর্মরত এডিটক এবং কর্মীদের বেতন দেওয়ার জন্য় এই অর্থের প্রয়োজন তাদের। অথচ নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য এই সাইটটি কোনও বিজ্ঞাপন গ্রহণ করে না। এমনকি তাদের কোনও শেয়ার ডোল্ডার নেই। পাঠক এবং কিছু সংস্থার আর্থিক অনুদানে প্রতিষ্ঠান চলে। বর্তমানে আয়ে টান পড়ায় প্রত্যেক পাঠকের দ্বারস্থ হয়েছে এই ইনফরমেশন ওয়েবসাইটটি। আগামী দিনের নিরপেক্ষতা এবং তথ্য সরবরাহের ধারা অক্ষন্ন রাখতে এদেশের প্রত্যের পাঠকের কাছে আর্থিক সহায়তা চাইছে তারা। ওয়েবসাইটের সার্ভারের রক্ষাণাবেক্ষণ এবং তাদের উন্নতির প্রয়োজনে এই অর্থের প্রয়োজন বলে ওয়েবসাইটটির অভিভাবক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে।

উইকিপিডিয়ার অন্যতম বৃহত্তম বাজার ভারত। ২০১৯ সালে ৭৭১ মিলিয়নের বেশি ভিজিটর এই ওয়েবসাইট সার্চ করেছেন। বিশ্বে মোট পেজভিউর ২০ শতাংশ এসেছিল ভারত থেকে। নিজেদের স্বাধীনতায় কোনও ধরনের পরিবর্তনে নারাজ ইউকিপিডিয়া। ওয়েবসাইটের বাণিজ্যিকরণ ঘটলে আখেরে পাঠকদের লোকসান হবে বলে মনে করে তারা। উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেছেন, ‘আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান। অনলাইন এবং সক্রিয় থাকার জন্য পাঠকের দানের উপরে আমাদের নির্ভর করতে হয়। কিন্তু আমাদের ৯৮ শতাংশ পাঠক এক টাকাও দান করেন না। অথচ প্রত্যেক পাঠক যদি অল্প অল্প করে অনুদান দিতেন আগামী কয়েক বছর উইকিপিডিয়াকে আমরা প্রাণবন্ত করে রাখতে পারতাম।’

ei samay

উইকিপিডিয়ার আবেদন

এই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে পাঠকের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল উইকিমিডিয়া ফাউন্ডেশন। উইকিপিডিয়াকে সুরক্ষিত, নিরাপদ, গতিশীল এবং বাঁচিয়ে রাখতে এই সহায়তা চেয়েছিল তারা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানল কেড়েছে ৩০০ কোটি প্রাণীর জীবন

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rajasthan Assembly Session to start on 14th August, Orders Governor Kalraj Mishra

Wed Jul 29 , 2020
নিজস্ব প্রতিবেদন: টানা কয়েকদিন ধরে চলা জট অবশেষে কাটল। শেষপর্যন্ত রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রর কথা মতোই ঠিক হল রাজস্থান বিধানসভা অধিবেশনের দিন! রাজ্য বিধানসভার অভিবেশন শুরু হচ্ছে  ১৪ অগাস্ট। আরও পড়ুন-হস্টেলের ঘরে গ্যাস লিক করে মৃত্যু প্রেসিডেন্সির ছাত্রীর, ৬৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ বুধবার সন্ধেয় রাজ্যপালের দফতরের এক নোটিসে জানানো […]

You May Like

Breaking News

Recent Posts