Sushant Singh Rajput Death: Actor’s Sister Shweta Singh Kirti Makes A Supportive Comment On Ankita Lokhande’s ‘TRUTH WINS’ Post

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বিহার পুলিসের কাছে FIR দায়ের করছেন অভিনেতার বাবা। আর এরপরই ইনস্টাগ্রামে বিশেষ পোস্ট দেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। লেখেন, ‘সত্যের জয় হবেই’। তাঁর এই পোস্টের নিচে কমেন্ট করেন টেলিভিশন জগতের একাধিক অভিনেতা-অভিনেত্রী। এবার অঙ্কিতার সমর্থনে কমেন্ট করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি।

অঙ্কিতার পোস্টের নিচে শ্বেতা সিং কৃতি লেখেন, ”ঈশ্বর সবসময় সত্যের সঙ্গেই থাকে।”

আরও পড়ুন-CBI-এর হাতে সুশান্ত মামলার তদন্তভার তুলে দেওয়ার প্রশ্নই নেই, সাফ জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর অনেকেই অঙ্কিতা ও শ্বেতা সিং কৃতির সমর্থনে কমেন্ট করেন অনেকেই।

আরও পড়ুন-সুশান্তের কোনও বিপদ হতে পারে, ৪ মাস আগেই একথা মুম্বই পুলিসকে জানিয়েছিল অভিনেতার পরিবার!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অঙ্কিতার পুরনো একটি পোস্ট যেখানে সুশান্তের সঙ্গে তাঁর বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, তার মতো করে কে সুশান্তকে ভালোবাসবে! তাঁর সেই পোস্ট নতুন করে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, জানা যাচ্ছে, বিহার পুলিসের জিজ্ঞাসাবাদের উত্তরে অঙ্কিতা ২০১৯এ মণিকর্ণিকা মুক্তির সময় তাঁর সুশান্তের কথোপকথনের কথা তিনি তুলে ধরেছেন। অঙ্কিতা জানিয়েছেন, ২০১৯ সালে মনিকর্ণিকার মুক্তির সময় সুশান্ত তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান। ওই সময় সুশান্তের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর। ওই সময় সুশান্ত তাঁকে জানিয়েছিলেন, রিয়া তাঁকে অপমান, অপদস্ত করেন। রিয়ার সঙ্গে সম্পর্কে তিনি খুশি নন। ফলে ওই সম্পর্ক তিনি শেষ করে দিতে চান। সুশান্তের সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশটও পুলিসের হাতে তুলে দিয়েছেন তিনি।

আকও পড়ুন-রিয়ার হয়ে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী সতীশ মানশিন্ডে, তাঁর দৈনিক পারিশ্রমিক কত জানেন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mahindra Lifespace Developers slips into red with ~Rs20cr loss in Q1FY21

Thu Jul 30 , 2020
Mahindra Lifespace Developers announced its Q1FY21 results on July 29, 2020. Consolidated net revenue of Mahindra Lifespace Developers in Q1FY21 stood at Rs14.32cr, which declined by 86.52% yoy from Rs106.22cr in Q1FY20. Company posted negative EBITDA of Rs19.99cr in Q1FY21 which decreased by 702.11% yoy. For Q1FY20, it had posted […]

Breaking News

Recent Posts