জেলা শাসক অনশূল গর্গ জানিয়েছেন, ‘এ বছর বর্ডার রোডস অর্গানাইজেশন সময় নির্দিষ্ট করে দিয়েছে। শীত পড়ার আগেই ম্যাকাডেমাইসড রাস্তা তৈরির কাজ শেষ করতে হবে আমাদের।’ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা পাকিস্তানের সঙ্গে ১৭০ কিমি লম্বা নিয়ন্ত্রণ রেখা শেয়ার করে। এই পথ দিয়েই পাকিস্তানি জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। জম্মু-কাশ্মীর প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই কুপওয়ারা জেলায় মোট ৩৫৬টি পঞ্চায়েত রয়েছে এবং পাঁচটি বিধানসভা কেন্দ্র আছে। ‘প্রতিটি নির্বাচনে এই এলাকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে আসেন।’
আরও পড়ুন: কাশ্মীর ও লাদাখ সীমান্তে আপত্কালীন এয়ারস্ট্রিপ তৈরি করছে ভারত
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ৫,৯৭৯ কোটি টাকার মোট ২২৭৩টা প্রকল্প অনুমোদন পেয়েছে। তারমধ্যে ৫০৬টি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং ৯৬৩টি প্রকল্পের কাজ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে হয়ে যাবে।
জম্মু-কাশ্মীরের গ্রামীণ উন্নয়নের সচিব শীতল নন্দা জানিয়েছেন, ‘গত তিন বছর আটকে থাকার পর চতুর্দশ ফিন্যান্স কমিশনের গ্রান্ট হিসেবে কেন্দ্র ১৪০০ কোটি টাকা দিয়েছে।’ তার মধ্যে শুধুমাত্র মিড-ডে মিলের জন্যেই বরাদ্দ হয়েছে ৬৫ কোটি টাকা। কোনও রকম বিতর্ক এড়াতে গ্রামের পঞ্চায়েত প্রধান এবং স্কুলের প্রধান শিক্ষকদের নামে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে নিয়মিত জমা পড়ে মিড-ডে মিলের টাকা।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।
https://t.me/EisamayNews
