Sushant Singh Rajput Death: Ankita Lokhande Reveals Being Close To Late SSR’s Family; Recalls Her Sister Saying ‘I Am Losing My Brother’Sushant Singh Rajput Death: Ankita Lokhande Reveals Being Close To Late SSR’s Family; Recalls Her Sister Saying ‘I Am Losing My Brother’

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত তাঁর কাছে থেকে দূরে সরে যাচ্ছে। একথা বেশ আগে থেকেই বুঝতে পারছিলেন সুশান্তের ‘রানি দি’। সম্প্রতি, সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা খোলসা করেছেন অঙ্কিতা লোখান্ডে। 

অঙ্কিতা জানান, ”২০১৯-এর নভেম্বর, সুশান্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রানি দি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রানি দি সুশান্তকে তাঁর সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। সুশান্তও রাজি ছিল। পরে কোনও কারণে ও না বলে দেয়। রানি দি আমায় বলেছিলেন, তিনি বুঝেছেন, সুশান্তের উপর চাপ তৈরি হয়েছে।”

আরও পড়ুন-সুশান্তের বাবাকে ‘পাপা’ বলে সম্বোধন, অঙ্কিতা বললেন, ”ওর পরিবারের যত্ন নেওয়া আমার কর্তব্য”

আরও পড়়ুন-”ঘুম ভাঙতেই অপ্রত্যাশিত ফোন, মৃৃত্যুর খবর শুনেই মনে হল আমি শেষ”, বললেন অঙ্কিতা

অঙ্কিতার কথায়, ”সুশান্ত কোনও দিনই রানি দিদি-র মতের বিরুদ্ধে যেত না। কারণ, মা মারা যাওয়ার পর রানি দিদিই ওকে বড় করেছিলেন। রানি দিদির কথা সবাই শোনে। আমিও তাই একথা শুনে অবাক হয়েছিলাম। কারণ, আমরা একসঙ্গে থেকেছি। কখনও এমনটা হয়নি সুশান্ত রানি দিদির কথায় না বলে দিয়েছে। রানি দিদি আমায় জানান, তিনি তাঁর ভাইকে হারিয়ে ফেলছেন।”

অঙ্কিতা আরও বলেন, ”রানি দি চিন্তিত হয়ে পড়েছিলেন, সুশান্ত রানি দি-র থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে দেখে। কারণ, সুশান্ত এমন একজন, যে কোনওদিনই কারোর কথায় চলার পাত্র নয়। তখনই বুঝেছিলেন, সুশান্তের উপর কেউ প্রভাব খাটাচ্ছে। একবছর হল সুশান্ত তাঁর দিদিদের থেকে বিচ্ছিন্ন, আর আমি এর সবটাই জানি।”

আরও পড়ুন-সুশান্তের মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি

প্রসঙ্গত, সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পরও সুশান্তের পরিবারের সকলের সঙ্গেই যে অঙ্কিতার যোগাযোগ ছিল, সেকথা অঙ্কিতা ও সুশান্তের পরিবার দু তরফের বক্তব্যেই স্পষ্ট। এমনকি সুশান্তের বাবাও বলেছেন, অঙ্কিতা সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মাঝে মধ্যেই পাটনা যেতেন, তাঁদের সঙ্গে থাকতেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Core sector output: Eight core industries' output contracts 15% in June

Fri Jul 31 , 2020
(Representative image) NEW DELHI: Contracting for the fourth consecutive month, the output of eight core infrastructure industries shrank by 15 per cent in June due to fall in the production of coal, crude oil, natural gas, steel, cement and electricity. The eight core sectors had expanded by 1.2 per cent […]

Breaking News

Recent Posts