
কলকাতায় রেকর্ড সংক্রমণ
রবিবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭৩৯। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। কলকাতার করোনা আক্রান্তের ধারাবাহিকভাবে বাড়ছে সাতশোরও বেশি করে। করোনা সংক্রমণে কলকাতা উদ্বেগ বাড়িয়েই চলেছে। এদিন করোনায় মৃত্যু সর্বোচ্চ সংখ্যক বেড়েছে

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০৬২ জন। এদিন ৭০৯ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক ২০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৫৬৬৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৫৯৭ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ১৬৩২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ৩৬৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। হাওড়ায় আক্রান্ত ৮২৫৭। এদিন আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১২ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা
দক্ষিণ ২৪ পরগনায় ১৪৭ জন বেড়ে হয়েছে ৫৪৮৫। হুগলিতে ৭৭ জন বেড়ে আক্রান্ত ৩৫৮৫ জন। এছাড়া আলিপুরদুয়ারে ৪২৫, কোচবিহারে ৯০৫, দার্জিলিংয়ে ২৩৮৫ জন, কালিম্পংয়ে ৯৬, জলপাইগুড়ি ১৪০৬, উত্তর দিনাজপুর ১১৭৮, দক্ষিণ দিনাজপুর ১৩০৩, মালদহে ২৪৯৮, মুর্শিদাবাদ ৮৬৮, নদিয়া ১০৯৬, বীরভূম ৬১৩, পুরুলিয়া ২৬৮, বাঁকুড়া ৭৭৯, ঝাড়গ্রাম ৩২, পশ্চিম মেদিনীপুর ১২৫০, পূর্ব মেদিনীপুর ১৬০৭, পূর্ব বর্ধমান ১০৪৫, পশ্চিম বর্ধমান ৯৮২, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।
