— করোনা ভাইরাস আক্রান্ত কার্তি চিদম্বরম।
— সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০৩,৬৯৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮,১৩৫ জনের।
— গত ২৪ ঘন্টায় ওডিশায় নতুন করে করোনা আক্রান্ত ১৩৮৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬,২৯৭। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১,৯৫৪ জন। রাজ্যের স্বাস্থ্য় দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।
— নতুন আনলক গাইডলাইন মেনে অসমে খুলল জিমের দরজা।
— কর্নাটকের মুখ্যমন্ত্রীর মেয়েও করোনা আক্রান্ত। ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে।
— হন্ডুরাসে আরও এক সপ্তাহ জারি থাকবে করোনা কারফিউ।
— গত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৪৭,৫০৮ জন।
— কর্নাটকের করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রবিবার পর্যন্ত কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ২৩১৪ জনের। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক আরও বাড়ল সেই রাজ্যে।
— গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গে করোনার জাঁকিয়ে ব্যাটিং করছে মারণ ভাইরাস করোনা। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় কিছুতেই বাঁধ দেওয়া যাচ্ছে না। রবিবার সরকারি তথ্য অনুযায়ী, রেকর্ড মৃত্যু হল রাজ্যে। শনিবারই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৭২ হাজারের গণ্ডি ছাড়িয়ে দিয়েছিল। আর রবিবার তা পেরিয়ে গেল ৭৫ হাজারের গণ্ডি (৭৫,৫১৬)। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন আরও ৪৯ জন রাজ্যবাসী। অর্থাৎ প্রতি ঘণ্টায় রাজ্যে ২ জনের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
— একলাফে বাংলায় করোনা টেস্টের বিপুল সংখ্যা বৃদ্ধি। বিশেষজ্ঞদের পরামর্শ মতো টেস্টের সংখ্যা দিনদিন ক্রমশ বাড়ছে। শনিবার যেখানে মোট ২০ হাজার ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল রাজ্যে, রবিবার তা দাঁড়িয়েছে ২১,০৭২।
