বয়সভিত্তিক ক্রিকেটারদের বয়সের কারচুপি রুখতে কড়া পদক্ষেপ BCCI-র

নিজস্ব প্রতিবদেন: বিসিসিআই-এর বয়সভিত্তিক ক্রিকেটারদের বয়সের কারচুপি রুখতে কড়া পদক্ষেপ করল সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড। বিসিসিআই অনুমোদিত বিভিন্ন প্রতিযোগিতায় বয়স ভাঁড়ানোর একাধিক অভিযোগ জমা পড়েছে। এরপরই বোর্ডের গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে ২০২০-২১ সালে বোর্ডের কোনও বয়সভিত্তিক টুর্নামেন্টে যাতে কোনএ ক্রিকেটার বয়সের কারচুপি করে অংশ নিতে না পারে। তারজন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে বিসিসিআই।

বয়সের কারচুপি রুখতে বোর্ডের নির্দেশিকা :-

১. বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে কোনও ক্রিকেটার বয়স ভাঁড়ালে তাকে ২ বছরের জন্য নির্বাসিত করবে বোর্ড। এমনকি নির্বাসনের মেয়াদ শেষ হলেও বোর্ডের কোনও বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবে না সেই ক্রিকেটার। যদি বোর্ডের রেজিস্ট্রেশনে ইতিমধ্যে কোনও ক্রিকেটার বয়স ভাঁড়িয়ে থাকে তার জন্য বিকল্প পরিকল্পনা নিয়েছে বোর্ড। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেই বয়স ভাঁড়ানো ক্রিকেটারকে সঠিক বার্থ সার্টিফিকেট দিয়ে বোর্ডের কাছে পাঠাতে হবে। বিসিসিআই-এর ভেরিফিকেশন ডিপার্টমেন্ট সেটি খতিয়ে দেখবে।

২. সিনিয়র ক্রিকেটেও কোনও ক্রিকেটার জাল সার্টিফিকেট দেখালে তাকেও ২ বছরের জন্য নির্বাসিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩. ১৪-১৬ বছর বয়সী ক্রিকেটাররা বোর্ডের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করার ছাড়পত্র পাবেন।

৪. অনূর্ধ্ব-১৯ বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে কোনও ক্রিকেটার ২ বছরের বেশি বয়স ভাঁড়িয়ে থাকলে তাকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হবে।

এ প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ” বয়সভিত্তিক টুর্নামেন্টকে আরও জোর দিতেই আমাদের এই পদক্ষেপ। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নতির পথে নিয়ে যেতে হলে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিতে নজর দিতে হবে। ঘরোয়া ক্রিকেটকে আরও জোরদার করতেই আমরা এই কঠোর পদক্ষেপ নিয়েছি। বয়স ভাঁড়িয়ে কোনও ক্রিকেটার খেললে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।”

শুধু জাতীয়স্তরে নয় , দেশের ক্রিকেটের সাপ্লাই লাইন আরও মজবুত করতে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন সৌরভ। তারজন্যই তৃণমূলস্তরে কারচুপি রোধ করে জাতীয় দলের ভবিষ্যত প্রজন্ম তৈরিতে উদ্যোগী বিসিসিআই।

আরও পড়ুন: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু IPL 2020, বদল হল ফাইনালের দিনক্ষণ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

PLA-র সাইবার হামলা ইউনিট '৬১৩৯৮'-র নজরে ভারতের প্রতিরক্ষা-গবেষণা সংক্রান্ত তথ্য, হুঁশিয়ারি কেন্দ্রীয় গোয়েন্দাদের

Mon Aug 3 , 2020
নিজস্ব প্রতিবেদন:ভারতের প্রতিরক্ষা ও গবেষণা সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চিনা সেনার সাইবার চর ইউনিট। পিএলএ-র এই ইউনিটটির পোশাকি নাম “৬১৩৯৮”। সোমবার এমনই হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরও পড়ুন-১৮ বছরের চাপা আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল লাপুড়িয়া গ্রামে গত কয়েক মাস ধরে বেশকিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল পিএলএ ঘনিষ্ঠ […]

Breaking News

Recent Posts