Sushant Singh Rajput Death: Former GF Ankita Lokhande Says There Has To Be A BIG Reason If SSR Died By Suicide

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুত কি আত্মহত্যা করেছেন? না, তাঁকে খুন করা হয়েছে? সম্প্রতি সংবাদমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে। তিনি বলেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে তিনি কোনও ধরনের মন্তব্য করতে চান না। তবে সুশান্ত যদি আত্মহত্যা করেন, তাহলে এর পিছনে নিশ্চই কোনও বড় কারণ রয়েছে। কেউ না কেউ তো তা জানেন। অন্যদিকে সুশান্তকে যদি খুন করা হয়, তাহলে কী কারণে তাঁকে শেষ করে দেওয়া হল, তার উত্তর তিনি জানতে চান বলে মন্তব্য করেন প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী।

আরও পড়ুন  : সুশান্তের মৃত্যুর তদন্তকারী অফিসারকে কোয়ারেন্টিন বিএমসির, তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অঙ্কিতা স্পষ্ট জানান, গত ৪ বছর ধরে সুশান্তের স্পর্শে ছিলেন না তিনি। তাই কী করাণে কী হয়েছে, তা নিয় এই মুহূর্তে তিনি কোনও ধরনের মন্তব্য করতে পারেন না।

আরও পড়ুন  : দিশার আত্মহত্যার খবর শুনে চিতকার করে কাঁদতে শুরু করেন সুশান্ত?

প্রসঙ্গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে দেখা করতে যান অঙ্কিতা লোখন্ডে। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অঙ্কিতা। এমনকা, সুশান্তের বাবাকে তিনি পাপা বলে সম্মোধন করেন। তাই ওঁর পরিবারের প্রতি খেয়াল রাখা তাঁর কর্তব্য বলেও মন্তব্য করেন অঙ্কিতা।

আরও পড়ুন  : সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াকে নিয়ে বাঙালি মেয়েদের অশ্লীল আক্রমণ, পালটা জবাব দিলেন স্বস্তিকা

এসবের পাশাপাশি তিনি আরও বলেন, তিনি যে সুশান্তকে চিনতেন তিনি কখনওই অবসাদগ্রস্ত ছিলেন না। ছোট ছোট জিনিস দেখে খুশি হতেন সুশান্ত। কখনও চকোলেট দেখে খুশি হতেন তিনি। আবার কখনও খাবার দেখে খুসি হয়ে যেতেন। তাই সুশান্ত কখনও অবসাদগ্রস্ত ছিলেন না বলে দাবি করেন অঙ্কিতা লোখন্ডে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Heavy rain forecast for several West Bengal districts till Wednesday

Tue Aug 4 , 2020
A low pressure is likely to form over north Bay of Bengal, causing heavy rain in most districts of South Bengal over the next two days, the Met department here said on Monday. The districts of East and West Midnapore, South and North 24 Parganas, Nadia, […]

Breaking News

Recent Posts