Petrol price: আজও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, চার মেট্রো শহরে কোথায় কত? – no changes in petrol, diesel prices on tuesday

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবারের পর মঙ্গলবারও পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রাখল তেল সংস্থাগুলি। কলকাতায় রবিবার সামান্য পরিবর্তন হয় জ্বালানির দাম। পেট্রল লিটারপিছু ৫ পয়সা কমে আর ডিজেল লিটারপিছু ২ পয়সা বাড়ে। তার ফলে শহরে পেট্রলের দাম হয়েছিল লিটারে ৮২.০৫ টাকা ও ডিজেলের দাম লিটারে হয় ৭৭.০৬ টাকা। রবিবার বাকি মেট্রো শহরে জ্বালানির দাম অপরিবর্তিতই থাকে।

গত কয়েকদিন ধরেই মাত্রাতিরিক্ত হারে বেড়েছে ডিজেলের দাম। প্রথা অনুযায়ী দেশে পেট্রলের দাম বেশি থাকে ডিজেলের থেকে। কিন্তু কিছুদিন আগে প্রথমবার দিল্লিতে পেট্রলের থেকে দামি হয় ডিজেল। সেই অবস্থাই বজায় ছিল বেশ কয়েকদিন। বৃহস্পতিবার দিল্লিবাসীকে স্বস্তি দিতে সুরাহার পথ বের করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভ্যাট কমিয়ে এক ধাক্কায় রাজধানীতে ডিজেলের দাম লিটারে ৮ টাকারও বেশি কমিয়ে দেন তিনি। বৃহস্পতিবার ও শুক্রবার বাকি মেট্রো শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই ছিল। সেই ধারাই বজায় থাকে শনিবারেও।

দিল্লিতে আবার পেট্রলের থেকে সস্তা ডিজেল, কলকাতায় জ্বালানির দাম কত?

কেজরিওয়াল ঘোষণা করেন, ডিজেলের ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিয়ে ১৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দিল্লিতে ডিজেলের উপর VAT দিতে হত ৩০ শতাংশ। ভ্যাট কমানোর ফলে রাজধানীতে এক ধাক্কায় লিটারে ৮.৩৬ টাকা সস্তা হয় ডিজেল। দিল্লিতে ডিজেলের দাম লিটারপিছু ৮১.৯৪ টাকা। যা পেট্রলের থেকে (লিটারে ৮০.৪৩ টাকা) ছিল অনেকটাই বেশি। কিন্তু শুক্রবার দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম কমে হয় ৭৩.৫৬ টাকা। শনিবার দেশের চারটি মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই ছিল। রবিবারও কলকাতা ছাড়া অন্যত্র অপররিবর্তিত থাকে জ্বালানির দাম।

চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 82.05 77.06
দিল্লি 80.43 73.56
মুম্বই 87.19 80.11
চেন্নাই 83.63 78.86

VAT কমালেন কেজরি, দিল্লিতে ডিজেল লিটারে ৮ টাকা সস্তা! বাকি মেট্রো শহরে দাম কত?

গত সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবারও আর বাড়েনি জ্বালানির দাম। চলতি মাসে ইতোমধ্যেই ১০ বার ডিজেলের দাম বেড়েছে। তবে টানা ৩৪ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রলের দাম।

আজও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় কত জেনে নিন…

জুন মাসে টানা ২১ দিন ধরে বেড়ে চলে পেট্রল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেশি ছিল। সব মিলিয়ে মাথায় হাত পড়ে আম জনতার। ১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলেছিল পেট্রল-ডিজেলের দাম।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করন।https://t.me/EisamayNews

এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
https://t.me/EiSamay_Entertainment

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।https://t.me/Eisamay_Lifestyle

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।

https://t.me/Eisamay_jobs_Education

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

West Bengal: Over hundred shops gutted in major fire in Baruipur market | Kolkata News

Tue Aug 4 , 2020
Image used for representational purpose only BARUIPUR: Over a hundred shops were gutted as a major fire ravaged a market in Baruipur town in West Bengal’s South 24 Parganas district in the early hours of Tuesday, officials said. The fire was noticed by locals around 2 am at a cloth […]

You May Like

Breaking News

Recent Posts