It Has Become A Bit Of A Circus On Social Media, Emraan Hashmi On Sushant Singh Rajput’s Death

নিজস্ব প্রতিবেদন : ​ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবার মুখ খুললেন অভিনেতা ইমরান হাসমি। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনা জানান অভিনেতা। পাশাপাশি বলেন, সুশান্তের মৃত্য়ু নিয়ে সামাজিক মাধ্যমে ‘সার্কাস’ শুরু হয়েছে। যা শুনে সুশান্তের অনুগামীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান বলিউডের এই অভিনেতার বিরুদ্ধে।

আরও পড়ুন : ‘বেবিস ডে আউট’, সাধের পর শুভশ্রীর নতুন ছবি শেয়ার করলেন রাজ

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে বিহার সরকারের তরফে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে  মঙ্গলবার এ বিষয়ে মুখ খোলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন : ভিডিয়ো: ‘বোকা বানিও না, এটা খুন’, সুশান্ত-মৃত্যুর ‘ভার্চুয়াল ময়নাতদন্তে’ দাবি চিকিত্সকের

অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া যাতে বিহার থেকে মুম্বইতে সরিয়ে নিয়ে আসা হয়, সে বিষয়ে আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া চক্রবর্তী। অন্যদিকে রিয়ার আবেদনের পরই শীর্ষ আদালতের কাছে এ বিষয়ে ক্যাভিয়েট দাখিল করেন সুশান্তের পরিবারের আইনজীবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh case: Probe ordered after Bengali women face online abuse

Tue Aug 4 , 2020
Written by Sweety Kumari | Kolkata | Published: August 5, 2020 5:20:54 am Sushant Singh Rajput (Photo: PR Handout/File) Kolkata Police has initiated an investigation after receiving a complaint over Bengali women being targeted on social media. This comes after actor Sushant Singh Rajput’s father filed a case against actor […]

Breaking News

Recent Posts