Sports fraternity mourns devastating incident in Lebanon । লেবাননের বেইরুটে বিস্ফোরণ, প্রার্থনায় বিরাট-যুবি-মিতালি-সিন্ধুরা

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুটে ভয়বহ বিস্ফোরণে প্রাণ হারান প্রায় ৭৮জন। আহত প্রায় ৪ হাজার মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বেইরুটে বিস্ফোরণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের তারকা ক্রিকেটাররা।

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, “হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী। লেবাননের মানুষের জন্য প্রার্থনা করছি।”

যুবরাজ সিং লিখলেন, ” বেইরুটের ধ্বংসাত্মক এবং বীভত্স ভিজ্যুয়াল। স্থানীয়রা কী ছবি প্রত্যক্ষ করেছে জানা নেই..যাঁরা প্রাণ হারিয়েছেন এবং আহতদের জন্য আমি প্রার্থনা করছি। ২০২০ সাল সত্যিই আমাদের কোথায় নামাচ্ছে। আমাদের বিশ্বের নিরাময় প্রয়োজন । “

 

 

কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মায়াঙ্ক আগরওয়ালরা টুইটে বেইরুটের মানুষদের জন্য প্রার্থনা করেছেন ।

মিতালি রাজ একটি মাত্র শব্দে বুঝিয়ে দিলেন তিনি কতটা ব্যথিত।

শাটলার পিভি সিন্ধু লিখলেন, “বেইরুট হার্টব্রোকেন, সমস্ত মানুষ এবং পরিবারের প্রতি আমার প্রার্থনা।”

 

আরও পড়ুন – এবার টেস্টেও ফিল্ড আম্পায়ারদের থেকে নো-বল ডাকার দায়িত্ব কেড়ে নেওয়া হল!  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

J&K: Mejor changes after one year of the abrogation of Article 370

Wed Aug 5 , 2020
নিজস্ব প্রতিবেদন: বুধবার রাম মন্দিরের ভূমিপুজোর খবরের জেরে অনেকাংশে চাপ পড়ে গেল জম্মু ও কাশ্মীর। গত বছর এই দিনেই জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদ করে কেন্দ্র। এর মধ্যেই সেনা মোড়কে এক বছর পার করে দিয়েছে কেন্দ্রশাসিত এই অঞ্চলটি। কিন্তু এই এক বছরে কী বদল হল কাশ্মীরে? # পূর্বতন জম্মু […]

Breaking News

Recent Posts