Sooraj Pancholi blasts ‘fake media’, says never met or spoken to Disha Salian

নিজস্ব প্রতিবেদন : দিশা সালিয়ানকে তিনি চেনেন না। কেন তাঁর সঙ্গে দিশার নাম জড়িয়ে টানাহেঁচড়া করা হচ্ছে! এমন প্রশ্ন তুলে ফের ফুঁসে উঠলেন সূরজ পাঞ্চোলি। যে মহিলাকে দিশা বলে দাগানো হচ্ছে, তিনি মোটেই জনপ্রিয় সেলিব্রিটি ম্যানেজার নন। তিনি সূরজের বন্ধু আরুষি গউর। বর্তমানে যিনি বিদেশে থাকেন। কেন তাঁর নাম নিয়ে মিথ্যে খবর প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন তুলে তেড়ে উঠলেন আদিত্য পাঞ্চোলির ছেলে।

সম্প্রতি  একটি সংবাদমাধ্যমে সূরজ পাঞ্চোলি, আথিয়া শেঠিদের একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়, সূরজের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দিশা সালিয়ান। ওই সংবাদমাধ্যমে ছবিটি প্রকাশ পাওয়ার পরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন সূরজ।

আরও পড়ুন : মানসিকভাবে অত্যাচারের অভিযোগ, পুলিসকে চিঠি সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার বাবার

যেখানে তিনি দাবি করেন, ওই ছবিটি ২০১৬ সালের। সেখানে যে মেয়েটিকে দিশা বলে দাবি করা হচিছে, তিনি আরুষি। বর্তমানে যিনি বিদেশে থাকেন। শুধু তাই নয়, সূরজরে ওই বন্ধু এখানে থাকেন না বলেও দাবি করেন অভিনেতা। কেন তাঁকে নিয়ে মিথ্যে খবর প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে তেড়ে ওঠেন সূরজ পাঞ্চোলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ক্যাপ্টেন হলেও আমি দলে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ : রোহিত শর্মা

Thu Aug 6 , 2020
যে কোনও দলের অধিনায়কই সেই দলের সাফল্যের অন্যতম কারিগর। Source link

Breaking News

Recent Posts