Air India flight with 191 passengers skidded at Kerala airport, 2 pilots died

নিজস্ব প্রতিবেদন : দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার  বিমান কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় পিছলে গেল।  ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন পাইলটই। জানা গিয়েছে, সেই বিমানে ১৯১ জন যাত্রী ছিলেন। অনেক যাত্রীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

সন্ধ্যা ৭:৪০ নাগাদ এই ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। হতাহতের  বিষয়ে এখনও বিশদে কিছুই জানা যায়নি। তবে বিমানটিতে আগুন লাগেনি এবং যাত্রীদের সকলকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই শারজা, দুবাই ও UAE-তে হেল্প সেন্টার খোলা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া প্রিয়জনদের সম্পর্কে খোঁজখবর নিতে এয়ালপোর্ট কন্ট্রোল নাম্বার ও হেল্পলাইন নাম্বার জানানো হয়েছে। এয়ারপোর্ট কন্ট্রোল নাম্বার: 0483 271 9493, হেল্পলাইন নাম্বার: 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575।

বিমান দুর্ঘটনার খবর পেতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, “কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছতে এবং উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।”

আরও পড়ুন, ১২ বছরের ‘নির্ভয়া’র অবস্থা সঙ্কটজনক, ফের ক্ষোভে ফুঁসছে দিল্লি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

HDFC Bank cuts MCLR by 10 basis points across all tenors, BFSI News, ET BFSI

Fri Aug 7 , 2020
HDFC Bank reduced the marginal cost-based lending rate (MCLR) for loans of all maturities by 10 basis points (bps). The reduction in interest rates on HDFC bank loans will make the EMI of housing and other loans cheaper in relation to their marginal cost based on loan interest rates. According […]

Breaking News

Recent Posts