অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূল সাংসদ নুসরত জাহান, TMC MP Nusrat Jahan tweet secular away for country on the Ayodhya Ram Temple Bhumi puja

নুসরতের বার্তা

নুসরতের বার্তা

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাসের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মুসলিম পরিবারের মেয়ে, বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। এই নিয়ে কম আক্রমণের মুখে পড়তে হয়নি তৃণমূল সাংসদকে। মোলবী ফতোয়ার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই ঐতিহাসিক দিনে তাই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন নুসরত।

মন্দির, মসজিদ দুটোই বাছলাম

মন্দির, মসজিদ দুটোই বাছলাম

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যের বার্তা দিয়েছেন। তাঁর সুরে সুর মিলিয়েই নুসরত টুইট করেছেন ‘আমি মন্দির মসজিদ দুটোই বাছলাম’। নুসরত টুইটে লিখেছেন, ‘কেন মন্দির কিংবা মসজিদ এই দুটোর মধ্যে থেকে যে কোনও একটাকে বেছে নিতে হবে? আমি তো দুটোর মধ্যেই সৌন্দর্য দেখি। কেন সবকিছুই রাজনীতির দাড়িপাল্লায় মাপতে হবে? আমরা কি নিজেদের মধ্যেকার মানবতাবোধ বিসর্জন দিয়েছি?’

 মমতার বার্তা

মমতার বার্তা

অযোধ্যার রাম মন্দির নির্মাণের সূচনায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইটে লিখেছিলেন, ‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমরা একে অপরের ভাই-ভাই, আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান, আমাদের দেশ বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব।’

অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ শুরু

অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ শুরু

৫০০ বছরের লড়াইয়ের অবসান হল। অবশেষে ভারতে তৈরি হতে চলেছে রাম মন্দির। বুধবার সকালে রাম মন্দির নির্মাণের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে উৎসপ পালন করেছে বিজেপি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Bata India slips into red, records a consolidated loss of ~Rs101cr in Q1FY21.

Fri Aug 7 , 2020
Bata India announced its quarterly results on August 7, 2020. Consolidated net revenue in Q1FY21 stood at Rs135.08cr, which declined by 84.7% yoy from Rs882.76cr in Q1FY20.          EBITDA stood at negative Rs85.87cr in Q1FY21 which declined by 135.29% yoy. For Q1FY20, it had posted EBITDA of Rs243.31cr. EBITDA margin […]

Breaking News

Recent Posts