— ৫৯টি ল্যাবে টেস্ট হচ্ছে এখন রাজ্যে। আর গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ১০ লক্ষ ৫৪ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বাংলায়। প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুপাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৭ জন। যদিও এর মধ্যে পজিটিভ রিপোর্টের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। সেই হার এখন বেড়ে দাঁড়িয়েছে ৮.৫০ শতাংশ।
— রাজ্যের মধ্যে কলকাতা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত কলকাতায় ২৬ হাজার ৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৭০৬জন। ৬ হাজার ৯৪৪ জনের চিকিৎসা চলছে। শুধু কলকাতাতেই করোনায় প্রাণ দিয়েছে ৯০৭ জনের। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই প্রাণ গিয়েছে ২০ জনের।
