Sushant Singh Rajput’s Friend Siddharth Pithani Summoned By Probe Agency

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবারই ইডি-র জেরার মুখে পড়েছিলেন রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌমিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জেরা করে ইডি। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হল সিদ্ধার্থ পিঠানিকে।

সিদ্ধার্থ পিঠানি সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। তিনি নিজেকে সুশান্তের সিদ্ধার্থের ক্রিয়েটিভ ম্যানেজার, অভিনেতা এবং ফিল্ম পরিচালক বলেও পরিচয় দিয়ে থাকেন। ২০১৯-এর এপ্রিল থেকে এবছর জুন পর্যন্ত সুশান্তের সঙ্গেই থাকছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে ED। যে মামলায় মূল অভিযুক্ত হল রিয়া চক্রবর্তী। আর রিয়ার সঙ্গে সিদ্ধার্থের সখ্যতা কিছু কম নয়। সম্প্রতি সামনে এসেছেন রিয়ার কল ডিটেলস। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থের সঙ্গে ১ বছরে ১০০ বার ফোনে কথা হয়েছে রিয়ার। প্রশ্ন উঠছে সিদ্ধার্থের সঙ্গে তিনি ফোনে এতবার কী কথা বলেছেন? তবে কি তাঁদের মধ্যে বিশেষ বন্ধুত্ব ছিল? যদিও সুশান্ত মৃত্যুর পর পর জানা গিয়েছিল, রিয়া চক্রবর্তীর সঙ্গে সিদ্ধার্থ পিঠানির সম্পর্ক নাকি বিশেষ ভালো ছিল না। রিয়া নাকি তাঁকে একেবারেই পছন্দ করতেন না। সিদ্ধার্থ ওই একই ফ্ল্যাটে থাকুক, সেটাও রিয়া চাইত না। তবে এতবার তাঁদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন-টানা ৮ ঘণ্টা জেরার পর ED-র দফতর থেকে বের হতেই ক্যামেরা ঘিরে ধরল রিয়াকে

যদিও সিদ্ধার্থ রিয়ার সঙ্গে ফোনে কথা বলার বিষয়ে মুখ খুলতে চাননি। সুশান্তের পরিবার তাঁকে রিয়ার বিরুদ্ধে বয়ান দিতে জোর করছে বলে মুম্বই পুলিসকে মেইলও করেছিলেন তিনি। অথচ আবার যখন Zee নিউজকে সাক্ষৎকার দেওয়ার সময় সিদ্ধার্থ সেই বয়ান পাল্টে বলেন, সুশান্তের পরিবারের তরফে তাঁর কাছে একবারই ফোন এসেছিল। তাঁকে কোনওভাবেই জোর করা হয়নি।

এদিকে সুশান্তের মৃত্যুর পর তাঁর ডায়েরির কিছু পাতা ছেঁড়া অবস্থায় মেলে। এবিষয়ে সিদ্ধার্থ পিটানি জানিয়েছেন, সুশান্তেরই ডায়েরির পাতা ছিঁড়ে ফেলার অভ্যাস ছিল। এদিকে সুশান্তের কথাতেই তিনি চাকরি ছেড়ে তাঁর কাছে চলে এসেছিলেন বলে জানিয়েছিলেন। তবে এতকথা বললেও রিয়ার সঙ্গে ফোনে কথা বলার বিষয়ে তিনি কিছুই জানাননি। তবে ED তরফে তাঁকে কী কী বিষয়ে জেরা করা হয় এখন সেটাই দেখার। এদিকে এদিন রিয়া, তাঁর ভাই এবং বাবাকে আজ ফের ED জিজ্ঞাসাবাদ করবে বলে খবর।

আরো পড়ুন-অভিনেত্রী, দায়িত্বশীল মা, উদ্যোগপতি, নিজের পরিচয়েই পরিচিত হতে চান অর্পিতা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Want Your Cat to Stay in Purrrfect Health? Watch Out for Heart Disease

Sat Aug 8 , 2020
THURSDAY, Aug. 6, 2020 (American Heart Association News) As evidenced by the countless adoring posts, cute videos and laugh-out-loud memes on social media, people love their furry feline friends. But keeping cats happy and healthy isn’t always easy. Indeed, cats suffer many of the same health problems humans do, including […]

Breaking News

Recent Posts