ভুয়ো খবর বিজেপির নেতার! নতুন করে করোনা পরীক্ষা হয়নি অমিতের, জানাল খোদ স্বরাষ্ট্র মন্ত্রক | No fresh Covid-19 test done on Home Minister Amit Shah, says MHA

নিজস্ব প্রতিবেদন: নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষা করা হয়নি বলে তাঁর মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল। রবিবার, বিজেপি নেতা মনোজ তিওয়ারি টুইট করে জানান, অমিত শাহের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। বিজেপি নেতার টুইট উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই-ও একই খবর জানায়।

উল্লেখ্য, গত ২ অগস্ট নিজেই টুইট করে অমিত শাহ জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত। রিপোর্ট পজেটিভ আসার পর তাঁর সংস্পর্শে আসা সবাইকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সকরা জানিয়েছিলেন, কোর্মবিডিটি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। শরীরে অক্সিজেন মাত্রা কমছে কিনা তার উপর নজর রাখেন চিকিত্সকরা।

স্বরাষ্ট্র মন্ত্রীর করোনা রিপোর্ট পেজটিভ আসার পর স্বাভাবিক ভাবেই নর্থ ব্লকে উদ্বেগ তৈরি হয়। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে একাধিক নেতা-মন্ত্রী-আমলার সঙ্গে বৈঠক করেন তিনি। খবর পেয়েই তাঁরা অন্তরালে চলে যান। প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়েও তৈরি হয় উদ্বেগ। তবে, রামমন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানালেন দিল্লির বিজেপি নেতা

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রীর বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন তুলতে থাকেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ শশী থারুরের কটাক্ষ, এমস-এর মতো অত্যাধুনিক সরকারি হাসপাতাল থাকতে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন কেন অমিত শাহ। সূত্রে খবর, অমিত শাহ এমস-এ ভর্তি না হলেও সেখানকার একটি চিকিত্সকের দল সর্বক্ষণ নজরে রাখছেন তাঁর উপর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

LIC acquires close to 5% stake in Yes Bank

Sun Aug 9 , 2020
The period of acquisition is between September 21, 2017, and July 31, 2020 Yes Bank on Thursday said LIC has acquired close to 5 per cent shareholding in the bank by purchasing shares from the open market. With the fresh acquisition, the hold of LIC has increased from 0.75 per cent […]

Breaking News

Recent Posts