Cristiano Ronaldo is reconsidering his future at Juventus । জুভেন্টাস ছাড়তে পারেন রোনাল্ডো!

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই সিরি-এ জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে রোনাল্ডোর জুভেন্টাসকে। চাকরি গিয়েছে কোচ সারির। তবে জুভেন্টাসের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো। তবে রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে পারেন বলেই খবর ছড়িয়ে পড়েছে।  জুভেন্টাস ছেড়ে পিএসজি-তে যোগ দিতে পারেন সিআর সেভেন।  

চ্যাম্পিয়ন্স লিগে পর পর দু’বছর ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর জুভেন্টাসের। আর সেই কারণেই তুরিনের ক্লাবটি ছাড়তে পারেন সিআর সেভেন। টানা ন’বার সিরি এ জিতলেও ২০১৫ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠতে পারেনি তুরিনের ক্লাবটি। এবারও প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে।  আর তাতেই জুভেন্টাস ছাড়ার কথা ভাবতে শুরু করেছেন রোনাল্ডো। এমনকী জল্পনা কয়েকদিনের মধ্যেই পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসবেন রোনাল্ডোর এজেন্ট। সেখানেই ঠিক হতে পারে রোনাল্ডোর ভবিষ্যত্। তবে রোনাল্ডোকে নিলে নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি।

আরও পড়ুন – লুকাকুর রেকর্ডে ইউরোপা লিগের সেমিতে ইন্টার মিলান, শেষ চারে ম্যান ইউ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনায় চলে গেলেন বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরি

Tue Aug 11 , 2020
নিজস্ব প্রতিবেদন :  “বুলাতি হ্যায় মগর জানে কা নেহি, ইয়ে দুনিয়া হ্যায় ইধার জানে কা নেহি” চলে গেলেন তিনি। করোনাভাইরাসে মৃত্যু হল বিখ্যাত কবি-গীতিকার রাহাত ইন্দোরির। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার সকালেই তাঁর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এর পরেই তাঁকে ইন্দোরের অরবিন্দ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলে শতলজ […]

Breaking News

Recent Posts