মেসির পাশে রোনাল্ডো! বার্সেলোনায় যাচ্ছেন সিআরসেভেন? বিশ্বজুড়ে শোরগোল

নিজস্ব প্রতিবেদন:  পর পর দু’বছর সিরি-এ জিতলেও রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে পারেন বলে খবর ছড়িয়ে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগে পর পর দু বছর ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর জুভেন্টাসের। আর সেই কারণেই তুরিনের ক্লাবটি ছাড়তে পারেন সিআর সেভেন। জুভেন্টাস ছেড়ে পিএসজি-তে যোগ দিতে পারেন রোনাল্ডো এই খবর ছড়িয়ে পড়ে। এবার শোনা যাচ্ছে বার্সেলোনা যাচ্ছেন রোনাল্ডো! রোনাল্ডোকে কেনার জন্য বার্সার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছে জুভেন্টাস!

 

স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক  গুইলাম বালাগে অবাক করা তথ্য দিয়েছেন। তাঁর মতে, রোনাল্ডোকে  মোটা অঙ্কের বেতন দিতে হয়।  করোনা পরবর্তী সময়ে রোনাল্ডোকে ধরে রাখার মতো নাকি আর্থিক কাঠামো নেই জুভেন্টাসের। তাই খরচ কমানোর জন্য পিএসজি সহ অনেক বড় ক্লাবের কাছেই জুভেন্টাস রোনাল্ডোকে কেনার প্রস্তাব দিয়েছে। তার মধ্যে নাকি আছে বার্সেলোনাও।  

রোনাল্ডোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। আন্দ্রে পিরলো নতুন কোচ হওয়ার পর সেটা যেন আরও বেড়েছে। পিরলোর সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। রোনাল্ডো বার্সেলোনায় গেলে অবশ্য মেসির সঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা তারকা মেসি-রোনাল্ডো একসঙ্গে খেলবেন বার্সার জার্সিতে! আবার কি লা লিগায় ফিরতে চলেছেন রোনাল্ডো! তবে মেসি-রোনাল্ডো দ্বৈরথ নয় এবার কি তবে জুটিতে লুটি?

আরও পড়ুন –  ICC চেয়ারম্যান নির্বাচন নিয়ে ভারত-পাকিস্তান ঠান্ডা লড়াই শুরু!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Covid-19 চালান কাটত 'নকল' পুলিস, পর্দাফাঁস করল 'আসল' পুলিস

Thu Aug 13 , 2020
নিজস্ব প্রতিবেদন- পুলিসের মতোই ইউনিফর্ম তাঁর গায়ে। হাবভাব একেবারে পুলিসের মতো। লোকজনের কাছ থেকে চালান আদায়ের সময় কেউ দেখে বুঝতে পারবেন না যে তিনি আসলে পুলিসই নন! দিল্লি পুলিস সেজে সাধারণ মানুষের উপর উত্পাত করার ঘটনা যেন দিনের পর দিন বেড়ে চলেছে। এর আগেও উত্তরপ্রদেশের এক ব্যক্তি পুলিস সেজে দিল্লির […]

Breaking News

Recent Posts