Swastika Mukherjee take a dig on some netizens remarks on Sushant Sing Rajput’s Death

নিজস্ব প্রতিবেদন:  ”সোশ্যাল মিডিয়ায় কেন লোক দেখিয়ে RIP (rest in peace) লিখছেন, অথচ আমরা তো তাঁকে শান্তিতে থাকতেই দিচ্ছি না।” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কিছু নেটিজেনের বিরুদ্ধে এভাবেই বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছেন RIP, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘শান্তিতে বিশ্রাম নিন’। অথচ, তাঁর মৃত্যুর পর থেকে সুশান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া কিছু কম হচ্ছে না। কীভাবে মৃত্যু, কেন মৃত্যু, কীজন্য এতটা অবসাদগ্রস্ত হয়ে পড়লেন অভিনেতা? এনিয়ে ক্রমাগত নানান বিষয়, আলোচনা উঠে আসছে। আর তাতেই হয়তবা কিছুটা বিরক্ত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ”সোশ্যাল মিডিয়াতে যাকিছু চলছে তা থেকে কিছুতেই বের হওয়া যাচ্ছে না। কেন মিথ্যা রেস্ট ইন পিস (শান্তিতে ঘুমোন) লিখছেন? আমরা তো ওকে শান্তিতে বিশ্রাম নিতেই দিচ্ছি না। মৃত্যুর পরও ও লড়াই করে চলেছে। দুঃখিত সুশান্ত, আমি শুধু তোমার হাসিখুশি ভালো স্মৃতিটুকুই মনে রাখতে চাই।”

আরও পড়ুন-সুশান্ত নেই, তবুও তাঁকেই খুঁজে চলেছে অভিনেতার প্রিয় পোষ্য ‘ফাজ’!

প্রসঙ্গত, পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে সুশান্তের সহ অভিনেত্রী হিসাবে কাজ করেছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়। পাশাপাশি, খুব শীঘ্রই মুক্তি পেতে চলা মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’ ছবিতেও সুশান্তের সঙ্গে দেখা যাবে স্বস্তিকাকে। সেই ছবিরই শ্যুটিংয়ের সময়কার একটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে সুশান্ত, সঞ্জনা সঙ্ঘীর সঙ্গে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন-”সুশান্তকে আমিই লঞ্চ করেছিলাম, আর আমার বিরুদ্ধেই মামলা!”, মুখ খুললেন ক্ষুব্ধ একতা

প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’ ছবিতে দেখা যাবে আরও এক বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট; নিঃশর্ত ক্ষমা চাইলেন চেন্নাইয়ের চিকিত্সক

Fri Jun 19 , 2020
নিজস্ব প্রতিবেদন:  লাদাখে ভারত-চিন সীমান্ত অগ্নিগর্ভ। ১৫ জুন মধ্যরাতে লাদাখ সীমান্তে দু’দেশের সেনা সংঘর্ষ শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ জানাতে গিয়ে বিতর্কিত পোস্ট করেন চেন্নাই সুপার কিংসের ডাক্তার মধু ঠোঠটাপল্লিল। এমকী চেন্নাই সুপার কিংস তাঁকে সাসপেন্ডও করে […]

Breaking News

Recent Posts