a 10-year wait ends in a duck । ১০ বছর পর টেস্ট খেলতে নেমেছিলেন পাকিস্তানের ফাওয়াদ আলম, তারপর যা করলেন

নিজস্ব প্রতিবেদন:  ১০ বছর ২৫৯ দিনের অপেক্ষার অবসান। পাকিস্তানের হয়ে আবার টেস্ট দলে ফিরেছিলেন ফাওয়াদ আলম। তাই তাঁকে ঘিরে আগ্রহ ছিল অনেকেরই। কিন্তু এক দশক পর বাইশ গজে কামব্যাক মোটেই সুখের হল না পাক ব্যাটসম্যানের। প্রায় ১১ বছর পর টেস্ট দলে ফিরেও রানের খাতা খোলা হল না তাঁর।

২০০৯ সালে টেস্ট অভিষেক হয় ফাওয়াদ আলমের। অভিষেক ম্যাচেই ১৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। তারপর মাত্র দুই টেস্ট পরেই বাদ পড়ে যান। মাঝে ১১ বছরে পাকিস্তান ৮৭ টি টেস্ট খেললেও তাঁর খেলার সুযোগ মেলেনি। অবশেষে করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পান ফাওয়াদ আলম।

প্রায় এক দশক পর টেস্ট খেলতে নেমে ৪ বলে শূন্য রান করলেন তিনি। করাচির ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানটি ইংরেজ পেসার ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ-র শিকার হন। প্রথমে আম্পায়ার আউট না দিলেও ইংল্যান্ড রিভিউ নিলে প্যাভিলিয়নের পথ দেখতে হয় ফাওয়াদকে। দ্বিতীয় ইনিংসে অবশ্য সুযোগ থাকছে রান করার।

আরও পড়ুন –  করোনায় স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকার নতুন সূচি প্রকাশ

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

১০০ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি, ৫০ পয়সার কয়েন নিয়ে হাজির আইনজীবী

Fri Aug 14 , 2020
আগেরদিন রাত আটটায় রেজিস্টার হওয়া মামলার শুনানি হয় পরেরদিন কোর্ট খোলার সঙ্গে সঙ্গেই। কারণ সেই মামলা দায়ের করেছিলেন কোনও এক প্রভাবশালী ব্যক্তি। Source link

Breaking News

Recent Posts