Rhea Chakraborty’s Call Records Reveal She Dialled Sushant’s Ex- House Manager Samuel Miranda On July 14

নিজস্ব প্রতিবেদন : গত ১৪ জুন নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। কেন আত্মহত্যা করলেন সুশান্ত, তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর শোরগোল। সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে সম্প্রতি গোটা দেশে জুড়ে দাবি শুরু হয়েছে। এসবের মধ্যেই ফের প্রকাশ্যে বড় খবর।

আরো পড়ুন : সুশান্ত, জিয়াকে ফাঁসিয়ে, অর্থ হাতিয়ে সরে পড়েছে সঙ্গীরা, বিস্ফোরক দাবি রাবিয়ার

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুশান্তের মৃত্যুর ঠিক এক মাসের মাথায় অর্থাত ১৪ জুলাই স্যামুয়েল মিরান্ডাকে ফোন করেন রিয়া চক্রবর্তী। প্রায় ২০ মিনিট ধরে তাঁদের মধ্যে কথা হয়। সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে কেন রিয়া ফোন করেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে ১১৯১ সেকেন্ড ধরে রিয়া কী কথা বললেন, তা নিয়েও বাড়ছে রহস্য।

আরো পড়ুন : ফ্রান্স, অস্ট্রিয়া থেকে সুইতজারল্যান্ড, এক বছরে দেদার বিদেশ ভ্রমণ রিয়ার

প্রসঙ্গত, সম্প্রতি ইডি জিজ্ঞাসাবাদ করে স্যামুয়েল মিরান্ডাকে। ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়ে কোনও মন্তব্য করেননি স্যামুয়েল। রিয়া কোন করে কি স্যামুয়েলকে মুখ বন্ধ করে রাখার নির্দেশ দেন! উঠছে এমন প্রশ্নও।

সুশান্তের মৃত্যুর দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন স্যামুয়েল মিরান্ডা। সুশান্তের হাউজ ম্যানেজার কোথায় রয়েছেন, তার হদিশ দিতে পারেননি তাঁর প্রতিবেশীরাও। স্যামুয়েলের বিরুদ্ধে ইডি এবং সিবিআই এফআইার দায়ের করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হন তিনি। তবে স্যামুয়েল মুখ খুলতে চাননি বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

গোহারা মেসি, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে গুনে গুনে ৮ গোল খেল বার্সেলোনা

Sat Aug 15 , 2020
ইউরোপীয় প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১০ বারের সাক্ষাতে ছয়বার জিতেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে মাত্র দুবার জিতেছে বার্সেলোনা Source link

Breaking News

Recent Posts