Sports Feternity Extend their Wishes On 74th Independence Day । রোহিত থেকে সুনীল, সানিয়া থেকে সাইনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা

নিজস্ব প্রতিবেদন: ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রীড়াবিদরা। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী  থেকে রোহিত শর্মা, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ থেকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী সকলেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানালেন। শাটলার সাইনা নেহওয়াল থেকে টেনিস তারকা সানিয়া মির্জাও ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।

রোহিত শর্মা লিখলেন “স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। দেশের জার্সি গায়ে মাঠে নামার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।”

 

রোহিত শর্মার মতোই আর এক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখলেন, ” দেশের জন্য মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ লিখলেন, “স্বাধীনতা দিবস মানে হল স্বাধীনতা উপভোগ করা এবং অন্যদের উপভোগ করার সুযোগ করে দেওয়া।”

 

 

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী , শাটলার সাইনা নেহওয়াল এবং টেনিস তারকা সানিয়া মির্জাও ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন।

আরও পড়ুন – এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি; পাক পেসারের প্রশংসা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ms dhoni: স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় ধোনির - ms dhoni announces retirement from international cricket on independence day 2020

Sat Aug 15 , 2020
হাইলাইটস অতিমারী-করোনা-লকডাউন। একের পর এক খারাপ খবর। দুঃস্বপ্ন। ধোনির অবসরের সঙ্গে সঙ্গেই ২২ গজে উইকেটের সামনে ও পিছনে এক অধ্যায়ে ইতি পড়ল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি। এই সময় ডিজিটাল ডেস্ক: ২০২০। অতিমারী-করোনা-লকডাউন। একের পর এক খারাপ খবর। দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নের তালিকাটা আরও দীর্ঘ করে দিলেন মহেন্দ্র সিং […]

Breaking News

Recent Posts