Ankita Lokhande slams reports saying Sushant Singh Rajput paid her EMIs, his sister Shweta hails her as ‘an independent woman’

নিজস্ব প্রতিবেদন :  অঙ্কিতা বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন, তার EMI দিতেন সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর আগে পর্যন্ত অঙ্কিতার ফ্ল্যাটের EMI হিসাবে ৪.৫ কোটি দিয়ে গিয়েছেন। সম্প্রতি ED কে জেরায় এমনটাই জানায় রিয়া চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে। সুশান্ত যে তাঁর ফ্ল্যাটের EMI দিতেন না, তার প্রমাণ স্বরূপ নিজের ফ্ল্যাটের কাগজপত্র এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস প্রকাশ্যেই তুলে ধরলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। 

অঙ্কিতা টুইটে লেখেন, ”আমায় নিয়ে যে জল্পনা চলছে, সেকারণেই আমি আমার ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কাগজ এবং আমার মাসিক ভিত্তিতে আমায় অ্যাকাউন্ট থেকে যে EMI-কেটেছে তার তথ্য আমি তুলে ধরলাম। এখানে ২০১৯ এর জানুয়ারি থেকে ২০২০-র মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে।”

আরও পড়ুন-বিস্ফোরক তথ্য! প্রাক্তন অঙ্কিতার ফ্ল্যাটের ৪.৫ কোটি টাকা ইএমআই দিচ্ছিলেন সুশান্ত!

 

 

 

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

প্রসঙ্গত, শুক্রবার ED সূত্রে খবর মেলে অঙ্কিতা মুম্বইয়ের মালাড-এর যে ফ্ল্যাটে থাকেন, তাঁর EMI হিসাবে ৪.৫ কোটি টাকা মৃত্যুর আগে পর্যন্ত সুশান্ত দিয়ে গেছেন।  ওই ফ্ল্যাটটি সুশান্তের নামেই রেজিস্টার করা হয়েছে। অঙ্কিতার আদপে সেই ফ্ল্যাট দখল করে রয়েছেন বলে অভিযোগ ওঠে। 

এদিকে অঙ্কিতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করেছেন খোদ সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনি অঙ্কিতার পোস্টের নিচে কমেন্টে লেখেন, ”তুমি অর্থনৈতিকভাবে নিজের উপরই নির্ভরশীল, স্বাধীন একজন মহিলা। তোমার জন্য গর্ব হয় আমার ” । অঙ্কিতার পাশে দাঁড়িয়ে মহেশ শেঠি লেখেন, ”তোমার প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। তোমার জন্য গর্ব হয়।”

আরও পড়ুন-অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিচ্ছিলেন সুশান্ত! রিয়ার দাবি কি সত্যি?

প্রসঙ্গত, অঙ্কিতার যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের EMI সুশান্ত দিতেন, এবং তারপরেও তিনি অঙ্কিতাকে উঠে যেতে বলতে পারেননি বলে ED-জেরায় এই তথ্য জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

coronavirus: ভারতে কোভিড-মৃত্যু ৫০,০০০ ছাড়াল - india’s covid-19 death toll hits 50,000 mark

Sun Aug 16 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে করোনাভাইরাসে মৃত্যু শনিবার ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করল। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই গণ্ডি অতিক্রম করল ভারত। বাকি তিনটি দেশ যথাক্রমে আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকো। এর মধ্যে আমেরিকা ও ব্রাজিল ১ লক্ষের গণ্ডিও পার করেছে। তবে, বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার […]

Breaking News

Recent Posts