Web Series Abhay 2 trolled for identify Khudiram Bose as a criminal

নিজস্ব প্রতিবেদন : হিন্দি ওয়েব সিরিজ অভয় ২, আর সেখানেই দেখা গেল ক্ষুদিরাম বসুকে। নাহ, বিপ্লবী হিসাবে বা ঐতিহাসিক চরিত্র হিসাবে নয়।  থানার মধ্যে ক্রিমানাল স্কেচ আঁকা বোর্ডে দেখা গেল ক্ষুদিরাম বসুর ছবি। আর এতেই বেজায় চটেছেন নেটজনতা। 

‘অভয় ২’ ওয়েব সিরিজে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ-কে এভাবে তুলে ধরায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা। ওয়েবসিরিজের ওই দৃশ্যে এক অপরাধীকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় পুলিস আধিকারিক অভয় প্রতাপ সিং অর্থাৎ অভিনেতা কুণাল খেমুকে। তবে সমস্যা সেটা নিয়ে নয়। পাশে থাকা অপরাধীদের ছবি লাগানো বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি চোখে পড়ার পরই ক্ষেপে যান দর্শকেদের একাংশ। 

রাজদিত্য সরকার আর্য বলে এক ব্যক্তি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন,  ”স্বাধীনতা দিবসে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে ? ক্ষুদিরাম বসু কে সিনেমায় দেখা গেলো , না না বিপ্লবী কিংবা ঐতিহাসিক চরিত্রে নয় , ক্রিমিনাল স্কেচ আঁকা বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি । বাঙালি “মেরে বতন কে লোগো” গেয়ে ঘুমিয়ে পড়ো ।” এই টুইটটি শেয়ার করেছেন সৌরভ মৈত্র বলে আরও এক ব্যক্তি। এভাবে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওয়েবসিরিজ ‘অভয় ২’র এই দৃশ্য।

শুধু টুইটারেই নয়, এই ক্ষোভ ছড়িয়েছে ফেসবুকের পাতাতেও। এবিষয়টি নিয়ে চিত্রশিল্পী তৈসিফ হক সহ অনেকেই কলকাতা পুলিসের কাছে অভিযোগও জানিয়েছেন। 

এবিষয়ে বামফ্রন্টের তরফেও অভিযোগ করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ওয়েব সিরিজ অভয় ২ নির্মাতাদের তরফে মুখ খোলা হয়নি। নেটিজেনদের কাছ থেকে অভিযোগ পেয়ে কলকাতা পুলিস এবিষয়ে কোনও পদক্ষেপ করে কিনা সেটাও দেখার…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভারতীয় ক্রিকেটে বড় ক্ষতি! চলে গেলেন সুনীল গাওয়াস্কারের ওপেনিং পার্টনার চেতন চৌহান

Sun Aug 16 , 2020
নিজস্ব প্রতিবেদন- করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। রবিবার সকালে তাঁর কিডনিতে সমস্যা দেখা দিয়েছিল। চিকিতকরা জানিয়েছিলেন, তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। তার পরই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না (বিস্তারিত আসছে)।  Source link

Breaking News

Recent Posts