Rhea Chakborty And Mahesh Bhatt’s Old Video Goes Viral

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মত্যুর পর থেকে সংবাদ শিরোনামে উঠে এসেছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক, রিয়ার সঙ্গে মহেশ ভাটের কথপোকথন, রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের সম্পর্ক, সবকিছুই উঠে আসতে শুরু করেছে সংবাদমাধ্যমের পাতায়। রিয়ার সঙ্গে মহেশ ভাটের ‘মেন্টরের’ (গুরু-শিষ্য) সম্পর্ক বলে দাবি করেন বলিউডের বর্ষীয়ান পরিচালক, প্রযোজক।

আরও পড়ুন  : অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই দিতেন সুশান্ত? মুখ খুললেন অভিনেত্রীর হবু স্বামী

যদিও মহেশ ভাট যে দাবিই করুন না কেন, সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে তাঁর সম্পর্ককে জড়িয়ে উঠতে শুরু করেছ একাধিক প্রশ্ন। এমনকী, সুশান্তকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রিয়াকে পরামর্শ দেন মহেশ ভাট। পরিচালকের ঘনিষ্ঠ সহযোগী সুহিত্রা দাসের ওই পোস্ট ঘিরেও জোর শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন  : দিশার সঙ্গে সুশান্তের কী কথা হয় মৃত্যুর আগে! ভাইরাল হোয়াটস অ্যাপ চ্যাট

এসবের মাঝে মুম্বই পুলিসের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় মহেশ ভাটকে। যে ছবি প্রকাশ্যে উঠঠে আসতেই ফের নেট জনতার আর এক দফা তোপের মুখে পড়েন মহেশ ভাট। সুশান্তের মৃত্যুর রহস্য নিয়ে যখন শীর্ষ আদালতে প্রশ্ন উত্তরে পর্ব চলছে, সেই সময় ভাইরাল হল রিয়া এবং মহেশ ভাটের একটি ভিডিয়ো।

জেলেবির প্রমোশনের সময় রিয়া এবং মহেশ ভাটের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেট জনতার বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়। ওই ভিডিয়োতে রিয়া জানান, জেলেবির পর ভালবাসা সম্পর্কে তাঁর ধ্য়ান ধারনা সব পালটে গিয়েছে। এবার গোটা জীবন ধরে তিনি একা থাকবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করতে দেখা যায় রিয়া চক্রবর্তীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ধোনি অবসর নিয়েছেন, আর খেলা দেখবেন না পাকিস্তানের বশির চাচাও!

Tue Aug 18 , 2020
পরবর্তী খবর বিশ্বকাপ জেতানো ছক্কা যেখানে আছড়ে পড়েছিল, সেখানে ধোনির নামে বিশেষ সিট ওয়াংখেড়েতে! Source link

Breaking News

Recent Posts