Subhashree Ganguly Tested Negative, Says Raj Chakraborty

নিজস্ব প্রতিবেদন : ​ভাল আছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেঠিভ এসেছে। শুভশ্রীর পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যদেরও কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান রাজ চক্রবর্তী। মঙ্গলবার ট্যুইট করে স্ত্রী শুভশ্রীর সুস্থ থাকার কথা জানান রাজ। 

আরও পড়ুন : করোনায় আক্রান্ত চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী

এসবের পাশাপাশি রাজ আরও জানান, তিনিও ভাল আছেন। নিজের শরীরের খেয়াল রাখছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের প্রত্যেকে বর্তমানে পৃথক পৃথক ঘরে থাকছেন বলেও জানান রাজ চক্রবর্তী।

 

সোমবার ট্যুইট করে নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর জানান টলিউডের এই জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক। তিনি জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময় তাঁর বাবার পরপর কোভিড টেস্ট করানো হয়। দুবারই তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি নিজের করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষাতেই জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন : রিয়ার ‘শ্লীলতাহানি’ করেছেন সুশান্তের প্রিয়াঙ্কা দিদি? দাবি অভিনেত্রীর আইনজীবীর

রাজ চক্রবর্তীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই শুভশ্রীকে নিজে চিন্তায় পড়ে যান। কেমন আছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী, তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে মঙ্গলবার ট্যুইট করে রাজ জানিয়ে দেন, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ভাল আছেন। করোনা তাঁর শরীরে কামড় বসাতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দশ বছর পর ট্রফি জয়ের হাতছানি ইন্টার মিলানের সামনে

Tue Aug 18 , 2020
নিজস্ব প্রতিবেদন:  শাখতার ডোনেত্স্ককে ৫-০ গোলে পর্যদুস্ত করে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিল অ্যান্টনিও কোন্তের দল। ইউরোপা লিগের ইতিহাসে সেমিফাইনালের একটা পর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। মেগা ফাইনালে ইন্টারের সামনে লোপেতেগুইয়ের সেভিয়া। Your 2020 #UELfinal! Sevilla or Inter? pic.twitter.com/tTjFmaBXQf — UEFA Europa League (@EuropaLeague) August 17, 2020 ইন্টারের […]

Breaking News

Recent Posts