Sushant Singh Rajput’s sister molested Rhea after getting drunk, which lead to rift between siblings: Lawyer

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে। রিয়ার আইনজীবীর দাবি, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং নাকি রিয়ার ‘শ্লীলতাহানি’ করেছেন মত্ত হয়ে। 

আরও পড়ুন : মত্ত অবস্থায় সুশান্তের দিদি প্রিয়াঙ্কার অশ্লীল আচরণ, কী বললেন রিয়ার আইনজীবী

মঙ্গলবার সুশান্ত সিং রিজপুতের পরিবারের বিরুদ্ধে অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে। সেখানে তিনি দাবি করেন, রিয়ার সঙ্গে সুশান্তের বন্ধুত্ব এবং সম্পর্ক দীর্ঘদিনের। সুশান্তের ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে তাঁরা একসঙ্গে থাকতেন। রিয়ার সঙ্গে লিভ ই সম্পর্কে জড়ানো আগে সুশান্ত তাঁর দিদি প্রিয়াঙ্কা সিং এবং জামাইবাবা সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে থাকতেন। রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর প্রিয়াঙ্কা এবং সিদ্ধার্থ সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান। তবে প্রায়শই প্রিয়াঙ্কা ভাইয়ের ফ্ল্যাটে এসে হাজির হতেন।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর দিনের রহস্যময়ীকে কেন পুলিস জিজ্ঞাসাবাদ করছে না! প্রশ্ন সামির

প্রিয়াঙ্কা যখন একবার সুশান্তের ফ্ল্যাটে হাজির হন, ওই সময় রিয়ার সঙ্গে তিনি একটি পার্টিতে হাজির হন। পার্টি থেকে মত্ত হয়ে ফেরা পর সুশান্তের সঙ্গে বসে ফের মদ্যপান করেন। এরপর রিয়া তাঁদের ছেড়ে সুশান্তের ঘরে গিয়ে একা ঘুমিয়ে পড়েন। মাঝ রাতে অস্বস্তি বোধ করায়, রিয়া দেখতে পান তাঁর পাশে রয়েছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, অন্ধকারে রিয়াকে খুঁজে পাওয়ার জন্য তিনি হাতড়াতে শুরু করেন বলেও দাবি করেন অভিনেত্রীর আইনজীবী। এরপরই সতীশ মানশিন্ডে দাবি করেন, ওই রাতে রিয়া চক্রবর্তীর ‘শ্লীলতাহানি’ করেন সুশান্তের দিদি। 

রিয়া ততক্ষণাত প্রিয়াঙ্কাকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। পরদিন ওই ঘটনাকে কেন্দ্র করে রিয়ার সঙ্গে সুশান্তের রাগারাগি শুরু হয়ে যায় এবং প্রিয়াঙ্কা ভাইয়ের ফ্ল্যাট ছেড়ে চলে যান বলে দাবি করেন সতীশ মানশিন্ডে। ওই ঘটনার পর থেকেই রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের দূরত্ব বাড়তে শুরু করে। এরফলেই সুশান্তের মৃত্যুর পর তাঁর শেষ যাত্রায় যে ২০ জনের তালিকা তৈরি করা হয় পরিবারের তরফে, সেখান থেকে বাদ দেওয়া হয় রিয়ার নাম। এমনই দাবি করা হয় অভিনেত্রীর আইনজীবীর তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

doctor died by suicide: ৫, ১১-র দুই সন্তান, স্বামীকে খুন করে নাগপুরে আত্মঘাতী মহিলা চিকিত্‍‌সক - maharashtra: doctor kills husband, two minor children aged 5, 11; hangs self in nagpur

Tue Aug 18 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: নিজের হাতে ঠান্ডা মাথায় স্বামী ও দুই নাবালক সন্তানকে খুন করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রের নাগপুর শহরের এক মহিলা চিকিত্‍‌সক। মঙ্গলবার ওই চিকিত্‍‌সকের বাড়ি থেকে চার জনের মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ একটি সুইসাইড নোটও পেয়েছে। লেডি ডাক্তারের হাতে লেখা ওই সুইসাইড নোটে লেখা ছিল, […]

Breaking News

Recent Posts