হার্দিকের আইপিএল প্রস্তুতি শুরু, ইনস্টাগ্রাম পোস্টে নাতাশার বিশেষ প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদন: আমিরশাহিতে আইপিএল-এর দিনক্ষণ চূড়ান্ত হতেই নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ফিটনেস প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও। সদ্য বাবা হয়েছেন। আর তার পরেই শুধু মাত্র শর্টস পরে দৌড়ানোর একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হার্দিক। আর তাতেই স্ত্রী নাতাশার ইমোজি কমেন্ট।

মাঠে দৌড়ানোর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক পাণ্ডিয়া লিখেছেন, চলুন রাস্তায় এই শো করা যাক.. সঙ্গে তাঁর আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সকে ট্যাগ করে দিয়েছেন তিনি।

 

হার্দিকের এই পোস্টে নভদীপ সাইনি তাঁকে ‘বিস্ট’ বলে উল্লেখ করেছেন। আর স্ত্রী নাতাশা স্টানকোভি্চ সেখানে ইমোজির সিরিজ পোস্ট করলেন।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে অস্ত্রোপচারের পর এখন তিনি ফিট। এবার মাঠে নামার প্রস্তুতি। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও অনেকটাই তাকিয়ে আছে ২৬ বছর বয়সী অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার দিকে।

আরও পড়ুন – ধোনির আচমকা অবসরে অবাক! বড়সড় ফেয়ারওয়েল দিতে চান রাহুল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Congress President: রাহুলের মতোই গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস সভাপতি চাইছেন প্রিয়াঙ্কাও! - after rahul now priyanka gandhi wants non-gandhi congress president

Wed Aug 19 , 2020
হাইলাইটস গত ১০ অগস্ট অন্তবর্তী সভাপতি হিসেবে সনিয়া গান্ধীর মেয়াদও শেষ হয়েছে। তবে সভাপতি নির্বাচনের জন্য সঠিক পদ্ধতি স্থির না হওয়া পর্যন্ত সনিয়া গান্ধীই দায়িত্ব সামলাবেন বলে দলের তরফে জানানো হয়েছে। কংগ্রেসের ১৩৫ বছরের ইতিহাসে এতদিন নেহরু-গান্ধী পরিবারের সদস্যরাই দলের নেতৃত্বে থেকেছেন। এই সময় ডিজিটাল ডেস্ক: গান্ধী পরিবারের বাইরের কাউকে […]

Breaking News

Recent Posts