When & How to watch Europa League final on TV tonight । ইউরোপা লিগ ফাইনালে আজ রাতে সেভিয়ার মুখোমুখি ইন্টার মিলান; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

নিজস্ব প্রতিবেদন:  আজ ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি স্প্য়ানিশ ক্লাব সেভিয়া ও ইতালির ইন্টার মিলান। পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়ার সামনে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার। ১৯৯৮ সালে শেষবার ইউরোপা লিগ জিতেছিল ইতালির দলটি। তবে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় ইন্টার মিলান। দশ বছর পর আবার ইউরোপীয় ট্রফি জয়ের সুযোগ ইন্টার মিলানের সামনে। দুরন্ত ফর্মে রয়েছে রোমেলু লুকাকু আর মার্টিনেজ। সেমি ফাইনালে শাখতার ডোনেত্স্ককে ৫-০ গোলে হারিয়েছে অ্যান্তোনিও কোন্তের দল। কোন্তের হাত ধরেই ইউরোপীয় ফুটবলে আবার সাফল্যের মুখ দেখতে চাইছে ইন্টার মিলান। অন্যদিকে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক পাঁচবার ইউরোপা লিগ জিতেছে সেভিয়া। সেমি ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলকে হারিয়েছে তারা। ষষ্ঠবার ইউরোপা লিগ ট্রফি জয়ের স্বাদ পেতে মরিয়া স্প্যানিশ ক্লাবটি।

#আজ কোথায় হবে সেভিয়া বনাম ইন্টার মিলান ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি?
সেভিয়া বনাম ইন্টার মিলান ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি হবে কোলোনে (জার্মানি)।
#কখন শুরু সেভিয়া বনাম ইন্টার মিলান মেগা ম্যাচ?
ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে সেভিয়া বনাম ইন্টার মিলান  ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ।
#কোথায় দেখবেন সেভিয়া বনাম ইন্টার মিলান ম্যাচ Live?
সেভিয়া বনাম ইন্টার মিলান ইউরোপা লিগের ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে টেন-২ এবং টেন-৩ তে।
#সেভিয়া বনাম ইন্টার মিলান ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ইউরোপা লিগ ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV-এ।

 

আরও পড়ুন – CSK শিবিরে যোগ দেননি, দলের সঙ্গে দুবাই যাচ্ছেন না হরভজন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

চিনে উলট পুরাণ! মাস্ক ছাড়াই বাইরে বেরনো যাবে বেজিংয়ে

Fri Aug 21 , 2020
উৎস দেশ চিনের বেজিংয়েই বাইরে বেরোলে আর পরতে হবে না মাস্ক। Source link

Breaking News

Recent Posts