Sushant Singh Rajput Death: CBI To Question Sandip Ssingh

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিংয়ের মৃত্যুর ২ মাস পর এবার প্রয়াত অভিনেতার বন্ধু সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সুশান্তের পরিবার সন্দীপ সিংকে চিনত না। কখনও সুশান্তের মুখে সন্দীপের নাম শোনা যায়নি বলেও জানানো হয়। অথচ সুশান্তের মরদেহ দেখে যখন অভিনেতার দিদি মিতু সিং অজ্ঞান হয়ে পড়ে যান ব্যান্দ্রার ফ্ল্যাটে, সেখানে  হাজির ছিলেন সন্দীপ সিং। এমনই জানানো হয়েছে সুশান্তের ভাগ্নি মল্লিকার তরফে।

আরও পড়ুন : ​’আই অ্যাম সরি বাবু’, মর্গে গিয়ে সুশান্তের মরদেহের পাশে দাঁড়িয়ে ক্ষমা চান রিয়া?

সুশান্তে মৃত্যুর পর যখন সন্দীপ সিংয়ের দিক আঙুল তুলতে শুরু করেন অনুগামীরা, তখন কোনও মন্তব্য করেননি তিনি। এমনকী, সম্পূর্ণ নিজের স্বার্থে সন্দীপ সিং সুশান্তের মৃত্যুর পর বিভিন্ন মন্তব্য করতে শুরু করছেন বলে প্রয়াত অভিনেতার পরিবারের তরফে করা হয় দাবি। এবার সেই সন্দীপ সিংকেই সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

আরও পড়ুন : অবৈধ প্রবেশ, সুশান্তের ময়নাতদন্তের সময় হাসপাতালে ৪৫ মিনিট ছিলেন রিয়া?

এদিকে সুশান্তের মৃত্যুর পর কেন লুকিয়ে কুপার হাসপাতালে প্রবেশ করেন রিয়া, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ময়নাতদন্তের সময় যখন সুশান্তের পরিবার বাইরে দাঁড়িয়ে, সেই সময় রিয়া কীভাবে সোজা মর্গে ঢুকে গেলেন, তা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। কার অনুমতি নিয়ে রিয়া ১৪ জুন কুপার হাসপাতালের মর্গে প্রবেশ করেন, তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। যদিও রিয়ার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।

তবে সুশান্তের মরদেহের পাশে গিয়ে রিয়া চক্রবর্তীকে যখন ‘আই অ্যাম সরি বাবু’ বলতে শোনা যায়, সেই সময় সেখানে হাজির ছিলেন সুরজিত সিং রাঠোর নামে এক ব্যক্তি। ১৪ জুন মর্গে ঢোকার পর রিয়া কী করেন, তা ওই প্রতক্ষ্যদর্শীর বয়ান থেকেই স্পষ্ট। সুরজিত সিং রাঠোরকে সংবাদমাধ্যমের সামনে আরও কয়েকটি দাবি করতে শোনা যায়। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ‘মাস্টারমাইন্ড’ নাকি প্রয়াত অভিনেতার প্রযোজক বন্ধু সন্দীপ সিং। তাঁর পরিকল্পনাতেই সব হয়েছে বলেও দাবি করেন সুরজিত। এমনকী, সন্দীপ সিং-কে ‘খুনি’ বলে অভিযোগ করেন সুরজিত সিং রাঠোর নামে ওই ব্যক্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ऑफिस में काम की शुरुआत 20 बड़ी खबरों के साथ

Sat Aug 22 , 2020
आज की बड़ी खबरें। NATIONAL: राजनीति के साथ देश की हर एक बात यह खबर भी पढ़े: Bihar Assembly Election: बिहार में तय समय पर होगा चुनाव, निर्वाचन आयोग ने जारी की गाइडलाइंस यह खबर भी पढ़े: दिल्ली की अर्थव्यवस्था को मजबूत करने के लिए सभी हितधारकों को एक साथ […]

Breaking News

Recent Posts