”শ্রীলেখা কারোর কাজ নিয়ে নেয় নি তো?” স্বজনপোষণ বিতর্ক উস্কে দিলেন প্রিয়া কার্ফা

শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় : টলিউডে ‘স্বজনপোষণ’ নিয়ে ফের নতুন বিতর্ক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘স্বজনপোষণ’ নিয়ে সর্বপ্রথম যিনি মুখ খুলেছেন, সেই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধেই এবার উঠল অভিযোগ। শ্রীলেখার বিরুদ্ধে ‘কাজ নিয়ে নেওয়ার’ অভিযোগ আনলেন অভিনেত্রী প্রিয়া কার্ফা।

স্বজনপোষণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে শ্রীলেখার অভিযোগ ও একাধিক ব্যক্তিত্বের মতামত জেনে ম্যাঞ্চেস্টার থেকে  Zee24Ghanta-র সঙ্গে যোগাযোগ করেন প্রিয়া কার্ফা। তাঁর প্রশ্ন, ”শ্রীলেখা অভিযোগ করছেন, কিন্তু তিনি কারোর কাজ নিয়ে নেন নি তো?” প্রিয়া কার্ফার অভিযোগ, ”দুরদর্শনে অশোক ধানুকা প্রযোজনা সংস্থার একটি ধারাবাহিক সম্প্রচারিত হত, নাম তৃষ্ণা। যার মাধ্যমে শ্রীলেখা মিত্র জনপ্রিয় হয়ে ওঠেন। সেই ধারাবাহিকের জন্য প্রথম পছন্দ ছিলাম আমি। প্রথম দিনের শ্যুটিংও করেছিলাম। শ্যুটিং চলাকালীন শ্রীলেখা মিত্র ফ্লোরে আসেন, তিনি এবং পরিচালক আমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করেন। তাতে আমি অস্বস্তিতে পড়ি। নার্ভাস হয়ে যাই। এরপরে আমি শ্যুটিংয়ে শট দিতে পারছিলাম না। যদও ওই দিনের গোটা শ্যুটিং আমি করি। রাতে জানানো হয়, আমায় বাদ দেওয়া হয়েছে। পরে দেখি ওই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। ”

আরও পড়ুন-স্বজনপোষণ বিতর্কে সুদীপ্তার কথার সমর্থনে পোস্ট স্বস্তিকা, পাল্টা লিখলেন শ্রীলেখা

আরও পড়ুন-‘নেপোটিজম’ মানে ‘নেপোয় মারে দই’, কলম ধরলেন রুদ্রনীল

সম্প্রতি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘স্বজনপোষণ’ নিয়ে প্রথম মুখ খোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি নিজের ইউটিউব চ্য়ানেলে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ একাধিক জনের বিরুদ্ধে ‘স্বজনপোষণ’-এর অভিযোগ আনেন। আর এরপরই এই ইস্যুতে Zee 24 Ghanta-র লাইভে মুখ খোলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব। এই বিষয়টিই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর নজরে আসে বলে জানান ‘শত্রু মিত্র’ খ্য়াত অভিনেত্রী প্রিয়া কার্ফা। তিনি অবশ্য শুধু ‘শত্রু মিত্র’ ছবিতেই নন, আরও বেশকয়েকটি বাংলা ছবিতে এবং ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন। শেষবার ‘সন্ধে নামার আগে’ ছবিতে দেখা গিয়েছিল প্রিয়া কার্ফাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

শ্রীসান্থও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, পিছিয়ে আসেন একটাই কারণে

Sun Jun 21 , 2020
ভারতীয় দলের পেসার আবার ক্রিকেটে ফিরবেন। তবে তার আগে নিজের জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেছেন শ্রীসান্থ।  Source link

Breaking News

Recent Posts