pranab mukherjee’s health: স্থিতিশীল তবে এখনও ভেন্টিলেটরে প্রণব মুখোপাধ্যায়, জানাল হাসপাতাল – no change in pranab mukherjee’s health: army hospital

হাইলাইটস

  • প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
  • এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন।
  • রবিবার মেডিক্যাল বুলেটিনে এ কথা জানিয়েছে সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন। রবিবার মেডিক্যাল বুলেটিনে এ কথা জানিয়েছে সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর রিসার্চ অ্য়ান্ড রেফারাল হসপিটাল রবিবার সকালে বিবৃতি গিয়ে জানিয়েছে, ‘আজ সকাল পর্যন্ত প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে।’

শনিবারও হাসপাতালের তরফে প্রায় একই কথা জানানো হয়েছিল। মেডিক্য়াল বুলেটিনে সেনা হাসপাতালের তরফে জনানো হয়, ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা একইরকম রয়েছে। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তাঁর শ্বাসপ্রশ্বাস জনিত সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

ফুসফুসে সংক্রমণ, প্রণবের শারীরিক অবস্থার অবনতি

গত ১০ অগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপরই গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর শরীরে করোনার সংক্রমণও ধরা পড়েছিল।

এর পর থেকেই প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়ে দেশবাসীর। গত বুধবার সকালে ভারতরত্নের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেছিলেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। টুইটে তিনি জানান, ‘আপনাদের শুভেচ্ছা এবং চিকিৎসকদের চেষ্টায় বাবা এখন স্থিতিশীল। ওঁর শারীরিক অবস্থাও (ভাইটাল প্যারামিটার্স) নিয়ন্ত্রিত রয়েছে। বাবার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে আবেদন করব সবাইকে।’

শারীরিক অবস্থার সামান্য উন্নতি, তবে ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

তবে সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বুধবার জানানো হয়, ফের প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রাক্তন রাষ্ট্রপতি ভেন্টিলেশনে আছেন এবং তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তবে বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিল্লির ইন্ডিয়ার আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল বৃহস্পতিবার মেডিক্যাল বুলেটিনে জানায়, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাঁর ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাঁকে নজরদারিতে রাখছেন।

খবরটি ইংরেজিতে পড়ুন

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sushant Singh Rajput Death Case: Maharashtra’s Health Minister ensures full cooperation with CBI : Bollywood News

Sun Aug 23 , 2020
Last week when the Supreme Court transferred Sushant Singh Rajput’s death case to the Central Bureau of Investigation, a team of officials landed in Mumbai. They have already started investigating the case from scratch and began the procedure by recreating the scene in Sushant Singh Rajput’s apartment in Bandra where […]

You May Like

Breaking News

Recent Posts