Not 1 Mahesh Bhatt removed Arijit Sing’s 2 song from Sadak 2

নিজস্ব প্রতিবেদন : সড়ক ২ থেকে কেন অরজিৎ সিংয়ের গান মুছে ফেলা হয়েছে? এমন প্রশ্ন তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গায়কের অনুরাগীরা। প্রথমে শোনা গিয়েছিল সড়ক ২ থেকে অরিজিতের ১টা গান বাদ দেওয়া হয়েছে। তবে নাহ, ১টি নয়, সূত্রের খবর সড়ক ২-থেতে অরিজিতের গাওয়া দুটি গান মুছে দিয়ে অন্যজনকে দিয়ে গাইয়েছেন মহেশ ভাট।

সড়ক ২-এর পুরনো লিস্ট থেকে জানা যাচ্ছে, মহেশ ভাটের এই ছবিতে ‘শুকরিয়া’ ও ‘দিল মে হমদম’ বলে দুটি গান অরিজিৎ সিংয়ের গলায় মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সম্প্রতি সড়ক ২-এর যে অ্যালবাম বের হয়েছে, তাতে ‘শুকরিয়া’ গানটি জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গেয়েছেন জুবিন নটিয়াল ও কেকে। আর ‘দিল মে হমদম’ বলে গানটি সড়ক-২-র সাম্প্রতি প্রকাশিত অ্যালবামেই নেই। যদিও সড়ক ২-এর জন্য অরিজিৎ গান রেকর্ড করে ফেলেছিলেন বলেই জানা গিয়েছিল।

আরও পড়ুন-সড়ক ২ থেকে অরিজিৎ সিংয়ের গান মুছে দিয়েছেন মহেশ ভাট! বেজায় চটলেন গায়কের অনুরাগীরা

ছবি- সড়ক ২ ছবির গানের আগের লিস্ট

ছবি- সড়ক ২ ছবির গানের সাম্প্রতিক লিস্ট

আরও পড়ুন-সুশান্ত মৃত্যু: মিলছে না সিদ্ধার্থ, নীরজ, দীপেশদের বয়ান! আলাদা বসিয়ে জেরা করছে CBI

এদিকে সড়ক ২ ছবিতে প্রিয় গায়কের গান বাদ দেওয়ার কারণে বেজায় চটেছেন অরিজিৎ সিংয়ের অনুরাগীরা। শীঘ্রই অরিজিতের গাওয়া সড়ক ২-এর গান মুক্তি দেওয়া হোক এই দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

 

প্রসঙ্গত, কিছুদিন আগে অরিজিৎ সিং নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন, তাঁর অনুমতি ছাড়া যেন কোনও জায়গায় তাঁর গলা ব্যবহার না করা হয়। সেকারণেই সড়ক ২ থেকে তাঁর গাওয়া গান বাদ দেওয়া হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। যদিও অরিজিৎ সড়ক ২ নিয়ে ওই পোস্ট করেছিলেন, সেটাও স্পষ্ট নয়।

আরও পড়ুন-৮জুন মহেশ ভাট-রিয়ার হোয়াটসঅ্যাপে ছিল নিতান্তই সাধারণ কথাবার্তা, দাবি সোনি ও পূজার

পুরো বিষয়টি নিয়ে অরিজিৎ সিং বা মহেশ ভাটের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Railways earned Rs 561 crore from ticketless travellers in 2019-20 | India News

Sun Aug 23 , 2020
NEW DELHI: More than one crore passengers were fined for travelling without a ticket in 2019-20, earning the Railways a revenue of Rs 561.73 crore — a growth of around 6 per cent over 2018-2019, an RTI application has found. The Railways has earned Rs 1,938 crore through fines imposed […]

Breaking News

Recent Posts