
দিল্লিতে দাম বৃদ্ধি
সোমবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৫১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৮.৮৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু ৬১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৭.৬৭ টাকা।

৭ জুন থেকে দাম বৃদ্ধি ৭ টাকার বেশি
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত এই ১৪ দিনে পেট্রোল ও ডিজেলে ৭ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে।

দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির মূল্য
মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে লিটার পিছু ৮৫.৭০ ও ৭৬.১১ টাকা। চেন্নাইতে ৮২.২৭ ও ৭৫.২৯ টাকা। কলকাতায় ৮০.৬২ ও ৭৩.০৭ টাকা।

ভিন্ন ভিন্ন শহরে জ্বালানির দাম বৃদ্ধি ভিন্ন
বিভিন্ন রাজ্যে ভ্যাটের পরিমাণ ভিন্ন হওয়ার জেরে দেশের ভিন্ন ভিন্ন শহরে এই দাম বৃদ্ধির পরিমাণও ভিন্ন।
