Former Pakistan spinner Saqlain Mushtaq । আচমকা অবসর নেওয়া ধোনির সঙ্গে এটা ঠিক করেনি BCCI, তোপ দাগলেন সাকলাইন মুস্তাক

নিজস্ব প্রতিবেদন: আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যার জন্য হয়তো প্রস্তুত ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডও। মাহি অবসর নিয়েছে হপ্তাখানের কেটে গেলেও তাঁকে নিয়ে আলোচনা থামছেই না। ধোনির অবসরে বিসিসিআই-এর ভূমিকায় রীতিমতো হতাশ প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক। কোনও রকম ফেয়ারওয়েল ম্যাচ না খেলে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের এমন সাদামাটা বিদায় মেনে নিতে পারছেন না তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে সাকলাইন মুস্তাক বলেছেন, “আমি সবসময় ইতিবাচক কথা বলতে ভালোবাসি। আমার মনে হয়েছে এটা BBCI-এর হার। কারণ ধোনির মতো একজন এত বড় মাপের ক্রিকেটারের সঙ্গে ভারতীয় বোর্ড সঠিক আচরণ করেনি! এভাবে ধোনির অবসর নেওয়াটা ঠিক হয়নি। এটা আমার মনের কথা। আমার মনে হয় আরও অনেক মানুষ আমার মতোই ভাবছেন। এবং আমার সঙ্গে একমত হবেন। তবে এই ধরনের মন্তব্য করার জন্য আমি দুঃখিত । ধোনির সঙ্গে এটা ঠিক করেনি বিসিসিআই।”

অবসরের পর ধোনির সাত নম্বর জার্সি সংরক্ষণের দাবি উঠেছে দেশজুড়ে। দাবি উঠেছে ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হোক। রাঁচিতে হোক ধোনির ফেয়ারওয়েল ম্যাচ, বিসিসিআই-কে এমন অনুরোধও করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সূত্রের খবর, আইপিএল-এর পর মাহির জন্য বিদায়ী ম্যাচের পরিকল্পনা করতে চায় বিসিসিআই।

আরও পড়ুন – আমিরশাহিতে আইসোলেশনে কী করছেন সুরেশ রায়না, দেখুন ভিডিয়ো

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CWC Meet: Kapil Sibbal withdraws his Tweet against Rahul Gandhi, after his personal conact with RAGA

Mon Aug 24 , 2020
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীর কথিত মন্তব্যকে কেন্দ্রে করে নাটক চরমে। রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক টুইট করেও শেষপর্যন্ত তা প্রত্যাহার করে নিলেন কপিল সিব্বল। সবটাই তিনি করেন তাঁর সূত্রের খবরের ভিত্তিতে। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। আরও পড়ুন–শুভেন্দু সহ ৫ জনকে ‘কড়া’ নোটিস ইডির, নারদাকাণ্ডে অস্বস্তি […]

Breaking News

Recent Posts