Never made a remark in favour of BJP, Kapil Sibbal take a dig at Rahul Gandhi

নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর মন্তব্য় নিয়ে তোলপাড় দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সূত্রের খবর, রাহুল বলেন, যে ২৩ জন নেতা চিঠি লিখে কংগ্রেসের একজন ফুলটাইম নেতা ও সংগঠনের আমূল বদলের দাবি করেছিলেন তাদের সঙ্গে নাকি বিজেপির যোগসাজশ রয়েছে। রাহুলের ওই মন্তব্য নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল ও গুলাম নবি আজাদ।

আরও পড়ুন-পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে JEE-NEET পিছনোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন কংগ্রেস সভাপতির ওই মন্তব্যের পরই সিব্বল টুইট করেন, রাহুল গান্ধী বলেছেন আমাদের সঙ্গে নাকি বিজেপির সঙ্গে যোগসাজস রয়েছে। রাজস্থান হাইকোর্টে আমরা কংগ্রেসের পাশে দাঁড়িয়েছি। মণিপুরে দলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে সরিয়েছি। গত ৩০ বছরে বিজেপির পক্ষে একটাও মন্তব্য করিনি। আমরা বিজেপির সঙ্গে যোগসাজশ করছি!

উল্লেখ্য,  আজ থেকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। শুরুতেই দলের ২৩ নেতার চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় সভায়। সূত্রের খবর, ওই চিঠি নিয়ে গোলমালের মধ্যেই পদত্যাগ করতে চান সোনিয়া গান্ধী। তবে তা পুরোপুরি তাঁর স্বাস্থ্যর কারণেই।

এদিকে, যারা দলের সংস্কার চেয়ে ও ফুলটাইম নেতা চেয়ে চিঠি লিখেছিলেন তাদের নিশানা করেন রাহুল। তার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাহুল বলেন, কংগ্রেস যেখানে দুর্বল তখন এই চিঠির মানে কী! মধ্যপ্রদেশ ও রাজ্যস্থানের মতো রাজ্যে কংগ্রেস যখন লড়াই করছে তখন কেন এমন করছে কিছু লোক! কাকে উদ্দেশ্য করে এই চিঠি! সোনিয়াজিকে এই চিঠির মাধ্যমে আঘাত করা হয়েছে।

আরও পড়ুনবিজেপি-যোগ প্রমাণিত হলে ইস্তফা দিয়ে দেবো, CWC বৈঠকে সুর চড়ালেন গুলাম!

চিঠিটিতে সই করেছিলেন গুলাম নবি আজাদ, কপিল সিব্বলের মতো নেতা। গুলাম নবি ওই চিঠিটি পড়ার  পর পদত্যাগ করবেন বলে জানান। এদিকে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সদস্যদের শান্ত করতে তিনি টুইট করেন, রাহুল গান্ধী ওই ধরনের কোনও কথা বলেননি। দয়া করে মিডিয়ার মিথ্যে প্রচারে বিভ্রান্ত হবেন না। এখন আমাদের যেটা প্রয়োজন তা হল মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করা। একে অপরকে আক্রমণ করা বা কংগ্রেসের ক্ষতি করা নয়।

সংবাদ মাধ্যমে সিব্বল বলেন, এই ধরনের কথা রাহুল গান্ধীর বলা উচিত হয়নি। গোটা জীবনটাই দলের জন্য কাজ করেছি। সংসদে ও সংসদের বাইরে আমরা রাহুল গান্ধীকে সমর্থন করেছি। কংগ্রেস করার জন্য আমাদের পরিবারকে হেনস্থা করা হয়েছে। আমার ছেলেকে আয়কর বিভাগ নোটিস ধরিয়েছে। আমরা বিজেপির সঙ্গে যোগসাজস করছি! একবারে ভুল কথা বলছেন রাহুল।

এদিকে, রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে ওই টুইট করেও শেষপর্যন্ত তা প্রত্যাহার করে নেন সিব্বল। পাল্টা টুইট করে তিনি বলেন, রাহুল গান্ধী নিজে আমাকে জানিয়েছেন কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ওই ধরনের কোনও মন্তব্য তিনি করেননি। তাই আমি আমার টুইট প্রত্যাহার করলাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ashwani Bhatia takes charge as SBI’s managing director

Mon Aug 24 , 2020
Before joining SBI Funds Management, he was working as chief general manager, corporate centre in SBI, where he was responsible for revamping the credit structure and processes of the bank. The State Bank of India (SBI) on Monday said Ashwani Bhatia has taken charge as its MD. Mr. Bhatia is […]

Breaking News

Recent Posts