Petrol Diesel Price Today Hike: লাগাতার ৬দিন মূল্যবৃদ্ধি পেট্রোলের, আজকে কত হল জেনে নিন… – Petrol And Diesel Prices Hike For 6th Consecutive Day

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সঙ্কটের মাঝে যখন আর্থিক অনটন আরও তীব্র হচ্ছে, তখনই লাগাতার পেট্রোলের দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত তেলের সংস্থাগুলি। এই নিয়ে টানা ছয় দিন পেট্রোলের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি৷ রবিবারের পর সপ্তাহের প্রথমদিনও ঊর্ধ্বমুখী হল পেট্রলের দাম। অন্যদিকে অপরিবর্তিই রয়েছে ডিজেলের দাম। প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এ দিন দিল্লিতে লিটার প্রতি ১৩ পয়সা দাম বাড়ল পেট্রোলের ৷ যার ফলে সোমবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮১.৬২ টাকা ৷ তবে ডিজেলের দাম অপরিবর্তিতই৷ গত ৯ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১.১৯ টাকা।

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 81.73 73.56
মুম্বই 88.39 80.11
কলকাতা 83.24 77.11
চেন্নাই 84.65 78.86

দেশের মেট্রো শহরগুলিতে এই নিয়ে লাগাতার ৬দিন দাম বাড়ল পেট্রোলের। স্বভাবতই, এর প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। যার জেরে নাভিশ্বাস ওঠার জোগার মধ্যবিত্তের। এদিকে দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরুতে আজ পেট্রোলের দাম বেড়েছে ১১ পয়সা প্রতি লিটার। এই দশদিনে পেট্রোলের দাম দিল্লিতে ১.৩ এবং মুম্বাইয়ে ১.২ টাকা বেড়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম যাচ্ছে ৮১.৭৩ টাকা এবং মুম্বইয়ে প্রতি লিটারে ৮৮.৩৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷ কিন্তু এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ তাঁর শহরের পেট্রোল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রোল ও ডিজেলের দাম ৷

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সুশান্তের শরীরে বিষের অস্তিত্ব মুছতেই দেরিতে ময়নাতদন্ত, ফের বিস্ফোরণ সুব্রহ্মণ্যম স্বামীর

Tue Aug 25 , 2020
একের পর এক ট্যুইট করে চাঞ্চল্যকর দাবি করছেন বিজেপি নেতা  Source link

Breaking News

Recent Posts