Rhea Chakraborty-Shruti Modi’s WhatsApp Chat Reveals Sushant Singh Rajput Promised to Quit Marijuana

নিজস্ব প্রতিবেদন : ​সিগারেটের মধ্যে গাঁজা ভরে খেতেন সুশান্ত সিং রাজপুত। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় সম্প্রতি এমনই দাবি করেন সুশান্তের রাঁধুনি নীরজ সিং। তিনি বলেন, স্যামুয়েল জেকব মাঝে মধ্যেই সিগারেটের মধ্যে গাঁজা ভরে দিতেন সুশান্তকে। তিনিও অনেক সময় সুশান্তকে সিগারেটের মধ্যে গাঁজা ভরে দিয়েছেন। তবে ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর সিগারেটের বাক্স খোলা হলে, তা সম্পূর্ণ ফাঁকা ছিল বলে দাবি করেন নীরজ।

আরও পড়ুন : সুশান্তের আত্মহত্যার পর তাঁর ফ্ল্যাটে চলছিল রান্না,চাঞ্চল্যকর দাবি

সুশান্তের রাঁধুনির ওই দাবি প্রকাশ্যে আসার পর রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে বলে হদিশ পাওয়ার রিপোর্ট প্রকাশ পায়। জয়া সাহা নামে এক মহিলার কাছ থেকে নিষিদ্ধ মাদক রিয়া বেআইনিভাবে আমদানি করতেন বলে অভিযোগ। জয়া সাহার সঙ্গে রিয়ার হোয়াটস অ্যাপের কথপোকথনও প্রকাশ্যে আসে। এসবের মধ্যে ফের ভাইরাল হল রিয়ার সঙ্গে সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদীর কথা। 

আরও পড়ুন :  সুশান্তকে পানীয়ের সঙ্গে নিষিদ্ধ মাদক মিশিয়ে খাওয়াতেন রিয়া? অভিযোগ নিয়ে তোলপাড়

রিয়া এবং শ্রুতি মোদীর কথপোকথন থেকে স্পষ্ট হয়ে যায়, গাঁজা ছাড়তে চেয়েছিলেন সুশান্ত। গাঁজার অভ্যেস থেকে নিজেকে প্রায় সরিয়েও ফেলেছিলেন তিনি। তবে সুশান্ত নিজেকে গাঁজার টান থেকে সরিয়ে নিয়ে আসার প্রবল চেষ্টা শুরু করার পরই তাঁকে মাদক দেওয়া শুরু করেন রিয়া। শ্রুতি মোদীর সঙ্গে রিয়ার যে কথপোকথন সংবাদমাধ্যমের সামনে উঠে এসেছে, তা থেকে এই অভিযোগ বেশ স্পষ্ট।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি, হুমকির মুখে নিরাপত্তা চেয়ে ট্যুইট অভিনেতার বন্ধুর!

শুধু তাই নয়, রিয়ার ভাই সৌভিকের বন্ধু ছিলেন গৌরব নামে আর এক মাদক বিক্রেতা। তাঁর কাছে থেকেও সুশান্তের জন্য রিয়া মাদক আমদানি করতেন বলে অভিযোগ। পাশাপাশি সুশান্তকে সেই মাদক দেওয়ায় সাহায্য করতেন শ্রুতি মোদী, স্যামুয়েল মিরান্ডারা। রিয়ার সঙ্গে শ্রুতির কথপোকথনে সেই তথ্যই উঠে আসতে শুরু করেছে প্রকাশ্যে।

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বার বার দাবি করেছেন, রিয়া কখনও কোনও মাদক নেননি। প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষা করাতেও প্রস্তুত বলে দাবি করেন অভিনেত্রীর আইনজীবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘Your target is minimum 400’ । জশপ্রীত বুমরাহর সামনে নতুন চ্যালেঞ্জ! টার্গেট ঠিক করে দিলেন যুবরাজ সিং

Wed Aug 26 , 2020
নিজস্ব প্রতিবেদন:  মঙ্গলবার সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে আজহার আলিকে আউট করতেই ইতিহাসে নাম তুলেছেন জেমস অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। অ্যান্ডারসনের এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ থেকে যুবরাজ সিং। সেই সঙ্গে যুবি জশপ্রীত বুমরাহর জন্য টার্গেট ঠিক করে […]

Breaking News

Recent Posts