UP rape case: এ বার যোগীর গোরক্ষপুরেই সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত স্কুলের ম্যানেজার – class seven girl student raped by school manager in up’s gorakhpur

হাইলাইটস

  • যোগীরাজ্যে ফের ধর্ষণ
  • এবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে
  • অভিযুক্ত স্কুলের ম্যানেজার
  • ধর্ষিতা সপ্তম শ্রেণির ছাত্রী
  • বাড়িতে ডেকে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ

এই সময় ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক মাস ধরে উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনার বিরাম নেই। করোনা লকডাউনের মধ্যেই একাধিক যৌন হয়রানির ঘটনা সামনে এসেছে। এ বার গোরক্ষপুরে যৌন লালসার শিকার সপ্তম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, স্কুলের ম্যানেজার ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার সময় তা ভিডিয়ো রেকর্ড করে রাখে। ছাত্রীর মুখ বন্ধ রাখতে ভিডিয়োর ভয় দেখানো হয়। স্কুলের ম্যানেজার হুমকি দেন, কারও কাছে ঘটনার কথা বললে, ধর্ষণের ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন। বিগত ১০ দিনের মধ্যে গোরক্ষপুরের গোলা থানার আওতায় এটি দ্বিতীয় ঘটনা।

এফআইআর থেকে জানা যায়, ৩০ জুলাই স্কুল ম্যানেজার হরেন্দ্র যাদব (৩৮) বছর পনেরো বয়সি সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ফোন করে বাড়িতে ডাকেন। ছাত্রীটি বাড়িতে এলে, তাকে ধর্ষণ করা হয়। সেসময় হরেন্দ্র বাড়িতে পরিবারের আর কেউ ছিল না। হুমকি উপেক্ষা করে ওই ছাত্রী থানায় অভিযোগ দায়ের করার পরেই, গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন স্কুল ম্যানেজার।

সূত্রের খবর, নিগৃহীতা ছাত্রীর তরফে ধর্ষণের অভিযোগ পাওয়া সত্ত্বেও ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করায়, সংশ্লিষ্ট গোলা থানার স্টেশন-ইনচার্জকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি প্রথম থেকেই ধর্ষণের অভিযোগকে গুরুত্ব দেননি। ঊর্ধ্বতন আধিকারিকদের কাছেও তা গোপন করে যান। যার জেরে এই শাস্তিমূলক পদক্ষেপ।

এই ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার জানান, অভিযুক্ত ঘটনার ভিডিয়ো করে ধর্ষিতা ছাত্রীকে ক্রমাগত ব্ল্যাকমেলিং করছিল। ধর্ষণের ঘটনা কাউকে জানালে, মেয়েটির অশ্লীল ছবি পোস্ট করার পাশাপাশি তার বাবাকে খুন করার হুমকিও দেওয়া হয়। মেয়েটি যাতে নিজের বাড়ি ছেড়ে শহরে ওই ম্যানেজারের বাড়িতে থেকে পড়াশোনা করে, তার জন্য পীড়াপীড়িও করা হয়। কিন্তু, সপ্তম শ্রেণির ওই ছাত্রী সেই ফাঁদে আর পা দেয়নি।

আরও পড়ুন: বাংলায় স্বস্তি মিলছে সুস্থতার হারে, চিন্তা শুধু উত্তর ২৪ পরগনা!

ঘটনার কিছুদিন পর যাবতীয় ভয় উপেক্ষা করে সে তার পরিবারে ঘটনার কথা জানায়। মেয়েটির বাবা সেই দিনই পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানান। কিন্তু, অভিযুক্তকে লোকাল থানার পুলিশ গ্রেফতার করেনি। এর পর বাধ্য হয়েই এসএসপি জোগিন্দর সিংয়ের সঙ্গে দেখা করেন নির্যাতিতার বাবা। পুলিশের হস্তক্ষেপেই স্কুল ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়। নির্যাতিতা নাবালিকা হওয়ায় পকসো আইনে পৃথক আর একটি মামলা দায়ের হয়।

আরও পড়ুন: কিমের কোমায় থাকার খবর গুজব প্রমাণে নয়া ছবি রিলিজ উত্তর কোরিয়ার

এদিকে, থানায় প্রথম অভিযোগ হওয়ার পর থেকে অভিযুক্ত হাতে অনেকখানি সময় পাওয়ায়, পুলিশি নিস্পৃহতায় পালিয়ে যেতে সক্ষম হয়। গোরক্ষপুরের গোলা সার্কল অফিসার শ্যামদেব জানান, ৩০ জুলাই স্কুল ম্যানেজার ছাত্রীটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রেপ করে বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে এই থানার আওতায় আর একটি ধর্ষণের ঘটনা ঘটে ১৬ অগস্ট। দুই ব্য়ক্তি মিলে কিশোরীকে ধর্ষণ করে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়। এই ঘটনায় অর্জুন ও মহেশ নামে দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। মেয়েটির মায়ের অভিযোগের প্রেক্ষিতেই এফআইআর নেয় পুলিশ। দু-জনেই পুলিশের হাতে ধরা পড়ে। অভিযুক্তদের বাড়ি গোরক্ষপুরের দেহরিভার গ্রামে। অভিযোগে জানা যায়, মেয়েটি কলতলায় স্নান করতে গিয়েছিল। সেসময় অভিযুক্ত দুই যুবক তাকে বাইকে করে তুলে নিয়ে যায়। গ্রামেরই একটি পুকুর ধারে কুঁড়েঘরের মধ্যে তাকে ধর্ষণ করে, জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। অত্যাচারে মেয়েটি জ্ঞান হারালে, অভিযুক্তরা পালিয়ে যায়।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

No shorts, ripped jeans, T-shirts or flip flops in office, Air India warns employees

Wed Aug 26 , 2020
(File photo: Reuters) NEW DELHI: Air India has warned employees their dishevelled look could invite strict action. The airline, whose divestment deadline has again been extended, has asked all staffers to be properly groomed and not attend offices in shorts, ripped jeans or flip flops. AI issued a “dress code” […]

You May Like

Breaking News

Recent Posts