woman and differently abled man assaulted: যোগীরাজ্যে বিধবার গলায় জুতোর মালা, পুরুষসঙ্গীকে ন্যাড়া করে ঘোরানো হল গ্রাম! – woman and differently abled man were assaulted, tonsured in a village in uttar pradesh’s kannauj district

হাইলাইটস

  • এক সদ্য বিধবা মহিলাকে জুতোর মালা পরিয়ে এবং প্রতিবেশী ভিন্ন-ভাবে-সক্ষম পুরুষসঙ্গীকে ন্যাড়া করে মারতে মারতে রাস্তায় হাঁটাল মহিলার শ্বশুরবাড়ির লোকজন।
  • এমন করলে ভবিষ্যতে আরও কঠিন শাস্তির বিধান দিলেন কেউ-কেউ।
  • বুধবার এই অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১২২ কিলোমিটার দূরে কনৌজ জেলায়।

এই সময় ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক মাস ধরে উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনার বিরাম নেই। করোনা লকডাউনের মধ্যেই একাধিক যৌন হয়রানির ঘটনা সামনে এসেছে। এবার এক সদ্য বিধবা মহিলাকে জুতোর মালা পরিয়ে এবং প্রতিবেশী ভিন্ন-ভাবে-সক্ষম পুরুষসঙ্গীকে ন্যাড়া করে মারতে মারতে রাস্তায় হাঁটাল মহিলার শ্বশুরবাড়ির লোকজন। আর সেই দৃশ্য দেখে বাকিরা কেউ তুলল ভিডিয়ো, কেউ করল কটূক্তি। এমন করলে ভবিষ্যতে আরও কঠিন শাস্তির বিধান দিলেন কেউ-কেউ।

বুধবার এই অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১২২ কিলোমিটার দূরে কনৌজ জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন প্রতিবন্ধী যুবকের সঙ্গে বাড়ির সদ্য বিধবা বউয়ের বন্ধুত্ব মেনে নেয়নি। তাই গ্রামের কয়েকজন ও শ্বশুরবাড়ির লোকজন নিজেদের ‘শাস্তির’ বন্দোবস্ত করেন।

স্থানীয় সূত্রে খবর, ৩৭ বছর বয়সী ওই মহিলার স্বামী মাস দুয়েক আগে মারা যান। তারপর থেকে প্রতিবেশী ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় মহিলার। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যা একেবারেই স্বাভাবিকভাবে নেননি মহিলার শ্বশুরবাড়ির লোকজন। এই ‘অনাচার’ বন্ধ করতে মহিলার শ্বশুরবাড়ির লোকজন বুধবার প্রকাশ্যে জুতোর মালা পরিয়ে হাঁটান মহিলাকে। আর বিশেষভাবে সক্ষম ওই যুবককে ন্যাড়া করিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম। শুধু তাই নয়, বেধড়ক মারধরও করা হয় দুজনকেই। গোটা গ্রাম মেতে ওঠে উল্লাসে।

গোটা ঘটনাটি অনেকেই ভিডিয়ো করেন। সেই ছবিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে গ্রামের বহু মানুষ ওই হেনস্থার সময়ে রীতিমতো হাততালিও দিচ্ছেন। সেই ভিডিয়ো চোখে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। মহিলার শ্বশুরবাড়ির দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে, ঘটনার পরেই কয়েকজন গ্রামবাসী পালিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: এ বার যোগীর গোরক্ষপুরেই সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত স্কুলের ম্যানেজার

সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে নারী নির্যাতনের মাত্রা লাগাম ছাড়িয়ে গিয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। মঙ্গলবারই গোরক্ষপুরে যৌন লালসার শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রীও। অভিযোগ, স্কুলের ম্যানেজার ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করার সময় তা ভিডিয়ো রেকর্ড করে রাখে। ছাত্রীর মুখ বন্ধ রাখতে ভিডিয়ো করা হয় বলে অভিযোগ। বিগত ১০ দিনের মধ্যে গোরক্ষপুরের গোলা থানার আওতায় এটি দ্বিতীয় ঘটনা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Nirmala Sitharaman: Covid an 'act of God', may result in contraction of economy | India Business News

Thu Aug 27 , 2020
NEW DELHI: Finance minister Nirmala Sitharaman on Thursday said that the economy is facing an extraordinary ‘act of God’ in form of the coronavirus pandemic which may result in contraction in India’s growth for the current fiscal. “This year we are facing an extraordinary situation… we are facing an act […]

You May Like

Breaking News

Recent Posts