
প্ররোচনা মূলক মন্তব্যে অভিযুক্ত দিলীপ ঘোষ, সায়ন্তন বসু
বিভিন্ন সময়ে প্ররোচনামূলক মন্তব্য করায় অভিযুক্ত হয়েছেন দিলীপ ঘোষ এবং সায়ন্তন বসুরা। সম্প্রতি দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, হিংসার পথই আসল পথ। অন্যদিকে সায়ন্তন বসু দাঁতনে যুব কর্মী হত্যার ঘটনায় থানা জ্বালানোর হুমকি দিয়েছেন।

বিজেপি সন্ত্রাসবাদীর দল
ফিরহাদ হাকিমের অভিযোগ বিজেপি সন্ত্রাসবাদীর দল। তিনি বলেন, তালিবানদের যেমন অন্য কোনও শিক্ষা নেই, তারা কেবল সন্ত্রাস করতে জানে, জৈশ-ই-মহম্মদ যেমন সন্ত্রাস করতে জানে, এদেরও সেইরকমই শিক্ষা।

সন্ত্রাস বরদাস্ত নয়, হুঁশিয়ারি ফিরহাদের
অন্যদিকে ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপির সন্ত্রাস বরদাস্ত করবে না বাংলা। পাশাপাশি দাঁতনের ঘটনায় প্রশাসন পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

বিবেকানন্দ, চৈতন্যের বাংলার কথা উল্লেখ
ফিরহাদ হাকিম আরও বলেছেন, তারা শান্তির বাংলা, প্রগতির বাংলা চান। এব্যাপারে তিনি বিবেকানন্দ, চৈতন্যের বাংলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলা প্রেমের জায়গা। শান্তির জায়গা। গুজরাতে যারা ঘৃণা ছড়ায় তাদের বাংলায় কোনও স্থান নেই।