Sushant Singh Rajput’s Sister Shweta Singh Kirti Slams Rhea Chakraborty in a Series of Tweets

নিজস্ব প্রতিবেদন :  সুশান্ত মৃত্যুতে তাঁকে অভিযুক্ত করার জন্য সম্প্রতি অভিনেতার পরিবারকেই একহাত নিয়েছেন রিয়া চক্রবর্তী। আর এবার একের পর এক টুইটে রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুশান্তের ছোট দিদি শ্বেতা। টুইটে সুশান্তের দিদির আফসোস ”কেন যে তোমার সঙ্গে ভাইয়ের দেখা হয়েছিল”।

রিয়া চক্রবর্তী সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পরই তাঁর উপর সুশান্তের পরিবার যে বেজায় ক্ষুব্ধ, তা শ্বেতা সিং কীর্তি একাধিক টুইটে স্পষ্ট। একটি টুইটে শ্বেতা লিখেছেন, ”এই মেয়েটির সঙ্গে ভাইয়ের যদি দেখা না হত তাহলে ভালো হত। কারোর সম্মতি ছাড়া, তাঁকে না জানিয়েই ড্রাগ দেওয়া, তারপর তাঁকে বোঝানো তুমি ভালো নেই। তাঁকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া। কাউকে আয়ত্তে রাখার জন্য এটা কীধরনের পদ্ধতি! কীভাবে তুমি তোমার মনকে বোঝাবে!! কিন্তু তুমি সেটাই করছো। রিয়াকে এখনই গ্রেফতার করা হোক।”

আরও পড়ুন-সুশান্তের অ্যাকাউন্ট থেকে লাগাম ছাড়া খরচ রিয়ার, উঠে এল অবাক করা তথ্য

সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিয়া দাবি করেছেন, সুশান্তের অসুস্থতার কথা তাঁর দিদিদের বারবার জানানো সত্ত্বেও তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি। রিয়ার এমন অভিযোগে বিরক্ত শ্বেতা উত্তর দিতে ছাড়েননি। লিখেছেন, ”রিয়া বলেছেন আমরা নাকি আমাদের ভাইকে ভালোবাসতাম না। হ্যাঁ ঠিকই। সেকারণেই হয়ত আমি জানুয়ারিতে আমেরিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরে এসেছিলাম, যখন শুনলাম ভাই বড়দির কাছে চণ্ডীগড়ে আসছে। যখনই শুনেছিলাম ভাই ভালো নেই, তখনই ব্যবসা, সন্তান সব ফেলে রেখে চলে এসেছিলাম।” তিনি যে দেশে এসেছিলেন, তার প্রমাণ হিসাবে বিমানের টকিটের স্ক্রিনশটও দিয়েছেন শ্বেতা।

আরও পড়ুন-বিচারাধীন ব্যক্তি কীভাবে সংবাদমাধ্যমের প্রচারে আসতে পারে? প্রশ্ন আইনজীবী বিকাশ সিংয়ের

সুশান্ত কেন দিদির বাড়ি চণ্ডীগড়ে গিয়েও দুদিনের মধ্যে ফিরে আসেন, তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন রিয়া। তাঁর কথায়, ”হয়ত সুশান্তের সেখানে ভালো লাগেনি।” এর জবাবে শ্বেতা রিয়া পাল্টা আক্রমণ করেছেন। লিখেছেন, ”আমি তড়িঘড়ি আমেরিকা থেকে দেশে ফিরেও ভাইয়ের সঙ্গে দেখা করতে পারিনি। কারণ, ভাই চণ্ডীগড় থেকে ততক্ষণে ফিরে গিয়েছিল। আর তার কারণ সুশান্ত আসার পর থেকেই ক্রমাগত রিয়া ফোন করতে থাকেন এবং কিছু কাজের প্রতিশ্রুতি থাকায় ভাই ফিরে যায়। পরিবার সবসময়ই ভাইয়ের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিল।”

শ্বেতা আরও লিখেছেন, ”জানিয়ারিতে রানিদিকে SOS ফোন করে ভাই। সেসময়ই রিয়া ইতিমধ্যেই ভাইকে ড্রাগ দেওয়া শুরু করে দিয়েছে। এবং আমাদের থেকে রিয়া ভাইকে বিচ্ছিন্ন করতে শুরু করেছিল। কমপক্ষে ২৫ বার ফোন করেছিল রিয়া। কেন তাঁকে ফেরত নিয়ে যাওয়ার এত তাগিদ কেন ছিল?”

শ্বেতা লিখেছেন, ”ভাইয়ের মৃত্যুর পর তুমি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বসে তাঁর ভাবমূর্তি নষ্টের সাহস দেখাচ্ছ! তুমি মনে করছ ঈশ্বর কিছুই দেখছেন না। আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি সত্যিই দেখতে চাই ঈশ্বর তোমার সঙ্গে কী করেন।”

সর্বভারতীয় সংবাদমাধ্যমে বসে সুশান্ত মানসিক অবসাদগ্রস্ত বলার কারণেও বেজায় চটেছেন শ্বেতা। এমনকি এধরনের সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন সুশান্তের দিদি। এদিকে সুশান্তের তুতো ভাই নীরজের Zee News-কে জানিয়েছেন ”পরিকল্পনা করেই রিয়ার এই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে। এতদিন চুপ থেকে CBI জেরার আগে কেন রিয়া সাক্ষৎকার দিলেন? রিয়ার হোয়াটসআপ থেকেই স্পষ্ট যে ও মাদকচক্রের সঙ্গে যুক্ত। এবং সুশান্তের উপর ও মাদক প্রয়োগ করা হত। রিয়া বিচার ব্যবস্থা থেকে পালাতে পারবেন না।”

আরও পড়ুন-COVID-এ মৃত্যু রাজ চক্রবর্তীর বাবার, রিপোর্ট নেগেটিভ পরিচালকের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

coronavirus: ৮৭ হাজার স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, মৃত্যু ৫৭৩ জনের, ৭৪% ঘটনাই ৬ রাজ্যে - 87k health staff infected with covid, 573 dead; 74% cases from six states

Fri Aug 28 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে গত কয়েক মাসে ৮৭ হাজারের উপর স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সিংহভাগ আবার মাত্র ছয় রাজ্যে। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও গুজরাতে। পরিসংখ্যান জানাচ্ছে, এ পর্যন্ত যত স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন, তার প্রায় তিন-চতুর্থাংশই উল্লিখিত ছয় রাজ্যে। শতাংশের হিসেবে ৭৪%। আবার স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর নিরিখে ধরলে, […]

Breaking News

Recent Posts