আজ ফের লাদাখ সীমান্তে ভারত ও চিনের আলোচনা, রফা সূত্র কি মিলবে?

নিজস্ব প্রতিবেদন: লাদাখ সীমান্তে  আজ ফের ভারত ও চিনের সামরিক আলোচনা। চুসুলের চিনা দিকে মলদোয় দুই দেশের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক হবে। এমনটাই খবর মিলেছে সেনা সূত্রে।
জানা যাচ্ছে গালওয়ান সম্পর্কে সব বিষয় নিয়ে আলোচনা হবে আজ। গত ৬ জুন দুই দেশের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দুই দেশই সেনা পিছিয়ে নেবে। কিন্তু তারপর ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দেশ। ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। যাঁদের মধ্যে একজন কর্নেলও ছিলেন। সেনা সূত্রে জানানো হয়েছে ৪৫ চিনা সৈন্যও আহত কিংবা নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডের ৩ এলাকা দেশের মানচিত্রে স্থান দিয়ে ভারতের এই ভূখণ্ডও দাবি করল নেপাল

গতকালই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা কর্মীদের প্রধান বিপিন রাওয়াত ও তিনজন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিজেদের নিয়ম বদলাবে ভারতীয় সেনা। বৈঠকের পরে ফিল্ড কমান্ডরদের পরিস্থিতি বুঝে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন সেনাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সূত্র বলছে ভারত শান্তি চায় তবে চিন উস্কানি দিলে প্রতিশোধ নেবে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনাতেই মাত হবে তৃণমূল, একুশের টার্গেটে ভোটার ভাঙানোর প্রস্তুতি শুরু বিজেপির বঙ্গ ব্রিগেডে, BJP target for Mamata government over Coronavirus situation

Mon Jun 22 , 2020
করোনা পরিস্থিতি কাতে ফেলছে মমতাকে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় যে সন্তোষজনক হচ্ছে না, সেটা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই হয়তো করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যবস্থাপনা নিয়ে কতটা খুশি তার ফিড ব্যাক জানার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। করোনা এক্সপ্রেসেই বিদায় হবেন মমতা […]

Breaking News

Recent Posts